News Flash

  • Home
  • Uncategorized
  • সর্দার প্যাটেল, শ্যামাপ্রসাদ ও অটলজির দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করেছি, জাতির উদ্দেশ্যে বললেন মোদী
Image

সর্দার প্যাটেল, শ্যামাপ্রসাদ ও অটলজির দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করেছি, জাতির উদ্দেশ্যে বললেন মোদী

নয়াদিল্লি, ৮ আগস্ট (হি.স.) : জম্মু-কাশ্মীর ও লাদাখ থেকে ৩৭০ ধারা বাতিল হওয়ায় সর্দার বল্লভভাই প্যাটেল, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, অটল বিহারী বাজপেয়ী এবং দেশবাসীর স্বপ্ন পূরণ করেছি৷ বৃহস্পতিবার জাতির উদ্দেশে ভাষণে একথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ তিনি এদিন ভাষণে সাফ জানান, জম্মু-কাশ্মীরকে বন্দি করে রেখেছিল আতঙ্ক, সন্ত্রাসের অন্ধকূপে৷ তা বিলুপ্ত করে জম্মু-কাশ্মীর ও লাদাখকে দীর্ঘ বঞ্চনা থেকে মুক্ত করেছি৷ পাশাপাশি সর্দার প্যাটেল, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, অটলজি এবং দেশবাসীর স্বপ্ন পূরণ করেছি৷ নতুন যুগের সূচনা হয়েছে৷ এখন দেশের সব নাগরিকের অধিকার, দায়িত্ব সমান৷ ৩৭০ ধারা বিলুপ্তির পর এদিন প্রথম জাতির উদ্দেশে ভাষণে অখণ্ডতার বার্তা দিতে গিয়ে এমনই আবেগপ্রবণ হয়ে পড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ 

জম্মু-কাশ্মীর নিয়ে কেন্দ্রের ঐতিহাসিক পদক্ষেপ নিয়েই বক্তব্য রাখলেন তিনি৷ সেখানকার দীর্ঘদিনের পরিবেশ পালটে দেওয়ার জন্য সমগ্র দেশবাসীকে আন্তরিক ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী৷ তিনি বললেন, ‘কিছু বিষয় মনে স্থায়ী ছাপ রেখে যায়৷ ৩৭০ ধারার জন্য জম্মু-কাশ্মীরের বাচ্চারা কত অধিকার থেকে বঞ্চিত হচ্ছিল৷ তা নিয়ে কেউ কোনও আলোচনাই করেনি৷ মনে হত, এটা পালটানো দরকার৷ সকলের সহযোগিতায় তা করতে পেরেছি৷ জম্মু-কাশ্মীর, লাদাখ আমাদের ভাইবোন৷ এবার থেকে তাঁরা সমস্ত প্রকল্পের সুবিধা পাবেন৷’ 

এদিনের ভাষণে প্রধানমন্ত্রী এও ভালভাবে বুঝিয়ে দিলেন,  কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে জম্মু-কাশ্মীর এবং লাদাখের প্রশাসনিক বিন্যাস কেমন হবে৷ জম্মু-কাশ্মীরে আলাদা বিধানসভা এবং দমন-দিউর মতো লাদাখে সরাসরি দিল্লির নিয়ন্ত্রণ থাকবে, তা স্পষ্ট করে দিলেন প্রধানমন্ত্রী মোদী৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top