News Flash

  • Home
  • Uncategorized
  • কারফিউ-ইন্টারন্টে-সহ অন্যান্য নিষেধাজ্ঞা প্রত্যাহারের আবেদন, জরুরী শুনানির আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

কারফিউ-ইন্টারন্টে-সহ অন্যান্য নিষেধাজ্ঞা প্রত্যাহারের আবেদন, জরুরী শুনানির আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

নয়াদিল্লি, ৮ আগস্ট (হি.স.): চলছে কারফিউ, বন্ধ দোকান-বাজার| এমনকি ল্যান্ডলাইন পরিষেবাও কার‌্যত বন্ধ থাকায় গত এক সপ্তাহ ধরে কাশ্মীরের সঙ্গে বাকি দেশের যোগাযোগ প্রায় নেই| বন্ধ রয়েছে সমস্ত সংবাদ চ্যানেল, অবৈধভাবে হেফাজতে রাখা হয়েছে রাজনৈতিক নেতাদের| এমনই একগুচ্ছ ইস্যুতে কারফিউ, ইন্টারনেট-সহ সমস্ত ধরনের বিধিনিষেধ প্রত্যাহারের আবেদন নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তেহসীন পুনাওয়াল্লা নামে একজন আবেদনকারী| সুপ্রিম কোর্টে জরুরী ভিত্তিতে শুনানির আর্জি জানিয়েছিলেন তিনি| কিন্তু, ওই আবেদনকারীর জরুরী ভিত্তিতে শুনানির আর্জি খারিজ করে দিয়েছে সর্বোচ্চ আদালত| জরুরী ভিত্তিতে শুনানির আর্জি খারিজ করে দিয়ে সুপ্রিম কোর্টের বিচারপতি এন ভি রামান-র নেতৃত্বাধীন বেঞ্চ জানিয়েছে, এই বিষয়টি প্রধান বিচারপতির বেঞ্চে তালিকাভুক্ত করা হবে| 

প্রায় এক সপ্তাহ হল কারফিউ চলছে কাশ্মীর উপত্যকায়| বন্ধ রয়েছে দোকান-বাজার, এটিএমও বন্ধ| বিশেষ প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হচ্ছেন কাশ্মীরিরা| সংবিধানের ৩৭০ ধারা প্রত্যাহারের প্রেক্ষিতে কাশ্মীর উপত্যকায় বড় মাপের না হলেও, ছোট ছোট বিক্ষোভ-ধর্না চলছে| এই আবহেই কাশ্মীর উপত্যকা থেকে কারফিউ ও ইন্টারনেট পরিষেবা-সহ সমস্ত ধরনের বিধিনিষেধ প্রত্যাহারের আবেদন জানিয়েছেন তেহসীন পুনাওয়াল্লা নামে একজন আবেদনকারী| সুপ্রিম কোর্টে কবে থেকে শুরু হবে তাঁর আবেদনের শুনানি, আপাতত সেই আপেক্ষায় রয়েছে তেহসীন|

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top