News Flash

  • Home
  • Uncategorized
  • হোমগার্ডের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ধর্মনগর পুলিশ লাইনে
Image

হোমগার্ডের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ধর্মনগর পুলিশ লাইনে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ আগস্ট৷৷ ধর্মনগর পুলিশ লাইনের ভেতরে জলপাই গাছের মধ্যে এক হোমগার্ডের আত্মহত্যাকে ঘিরে চাঞ্চল্য৷ মৃত হোমগার্ডের নাম নিরেন্দ্র দেব, বয়স ৪২৷  তার বাড়ি ধর্মনগরের চন্দ্রপুরে৷ জানা গেছে ধর্মনগরের তার বাড়ি থাকলেও তিনি বাড়িতে বেশি যেত না, পুলিস রির্জাবেই থাকতেন৷ আরো জানা যায় নিরেন্দ্র দেব নেশায় ডুবে থাকতো৷ 

আর এই নেশার যন্ত্রণার কারণেই বহু আগে স্ত্রী নিরেন্দ্রকে ছেড়ে চলে যায়৷ তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে৷ তারা মুম্বাই-এ থাকে বলে যানা গেছে৷ সূত্রের খবর প্রায় সময় নেশা গ্রস্ত  অবস্থায় থাকতো নিরেন্দ্র৷ জেলা পুলিস সুপার পুলিশ লাইনের কর্মীদের ও তার বড় ভাইয়ের সাথে কথা বলে জানতে পারেন দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিক যন্ত্রণায় ভুগছিল নিরেন্দ্র দেব৷ আর এই শারীরিক ও মানসিক যন্ত্রণা থেকে মুক্তি পেতেই আত্মহত্যার পথ বেঁচে নিয়েছে নিরেন্দ্র বলে অনুমান সকলের৷

মঙ্গলবার রাতে  নিরেন্দ্র এই ঘটনা সংঘটিত করে বলে অনুমান সকলের৷ বুধবার সকাল ৬টা নাগাদ জলপাই গাছের মধ্যে  ঝুলন্ত অবস্থায় নিরেন্দ্র দেবের মৃতদেহ দেখতে পায় পুলিশ লাইনের কর্মীরা৷ খবর যায় পুলিসে৷  পুলিস এসে মৃতদেহ ময়না তদন্তের জন্য ধর্মনগর জেলা হাসপাতালে পাঠায়৷ ময়না তদন্ত শেষে পরিবারের হাতে মৃতদেহ তুলে দেওয়া হয়৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top