
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ আগস্ট৷৷ ধর্মনগর পুলিশ লাইনের ভেতরে জলপাই গাছের মধ্যে এক হোমগার্ডের আত্মহত্যাকে ঘিরে চাঞ্চল্য৷ মৃত হোমগার্ডের নাম নিরেন্দ্র দেব, বয়স ৪২৷ তার বাড়ি ধর্মনগরের চন্দ্রপুরে৷ জানা গেছে ধর্মনগরের তার বাড়ি থাকলেও তিনি বাড়িতে বেশি যেত না, পুলিস রির্জাবেই থাকতেন৷ আরো জানা যায় নিরেন্দ্র দেব নেশায় ডুবে থাকতো৷
আর এই নেশার যন্ত্রণার কারণেই বহু আগে স্ত্রী নিরেন্দ্রকে ছেড়ে চলে যায়৷ তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে৷ তারা মুম্বাই-এ থাকে বলে যানা গেছে৷ সূত্রের খবর প্রায় সময় নেশা গ্রস্ত অবস্থায় থাকতো নিরেন্দ্র৷ জেলা পুলিস সুপার পুলিশ লাইনের কর্মীদের ও তার বড় ভাইয়ের সাথে কথা বলে জানতে পারেন দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিক যন্ত্রণায় ভুগছিল নিরেন্দ্র দেব৷ আর এই শারীরিক ও মানসিক যন্ত্রণা থেকে মুক্তি পেতেই আত্মহত্যার পথ বেঁচে নিয়েছে নিরেন্দ্র বলে অনুমান সকলের৷
মঙ্গলবার রাতে নিরেন্দ্র এই ঘটনা সংঘটিত করে বলে অনুমান সকলের৷ বুধবার সকাল ৬টা নাগাদ জলপাই গাছের মধ্যে ঝুলন্ত অবস্থায় নিরেন্দ্র দেবের মৃতদেহ দেখতে পায় পুলিশ লাইনের কর্মীরা৷ খবর যায় পুলিসে৷ পুলিস এসে মৃতদেহ ময়না তদন্তের জন্য ধর্মনগর জেলা হাসপাতালে পাঠায়৷ ময়না তদন্ত শেষে পরিবারের হাতে মৃতদেহ তুলে দেওয়া হয়৷


















