News Flash

  • Home
  • Uncategorized
  • ব্যাঙ্ক ম্যানেজারকে খুনের চেষ্টা, দুই দফায় ট্রাফিক ইনস্পেক্টরসহ গ্রেপ্তার চার, বাড়ছে রহস্য
Image

ব্যাঙ্ক ম্যানেজারকে খুনের চেষ্টা, দুই দফায় ট্রাফিক ইনস্পেক্টরসহ গ্রেপ্তার চার, বাড়ছে রহস্য

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ আগস্ট৷৷ শনিবার গভীর রাতে রাজধানীর জ্যাকশন গেইট সংলগ্ণ এলাকা থেকে রক্তাক্ত অবস্থায় বেসরকারি ব্যাঙ্ক ম্যানেজার বোধিষত্ব দাসের দেহ উদ্ধার হয়৷ গভীর রাতে দমকল বাহিনীর কর্মীরা আশঙ্কা জনক অবস্থায় তাকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যায়৷ এই ঘটনার পর রাতের অন্ধকারে আগরতলা শহরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ণ দেখা দেয় জনমনে৷

তারপরই পুলিশের কুম্ভ নিদ্রা ভঙ্গ হয়৷ ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে এই হত্যার চেষ্টার ঘটনার সাথে জড়িত শহরের কালিকা জুয়েলারির মালিকের ছোট ছেলে সুমিত চৌধুরী ও সোয়েব মিঞার নাম৷ কাল বিলম্ব না করে পুলিশ দুইজনকে আটক করে৷ তাদেরকে পুলিশ রিমান্ডে জিজ্ঞাসাবাদ চালিয়ে পুলিশ জানতে পারে এই ঘটনার সাথে যুক্ত রয়েছে ট্রাফিক ইন্সপেক্টার সুকান্ত বিশ্বাস৷ যথারীতি মঙ্গলবার তাকে গ্রেপ্তার করে পশ্চিম আগরতলা থানার পুলিশ৷

তাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে পুলিশ জানতে পারে এই ঘটনার সাথে জড়িত রয়েছে সুমিত বনিক নামে আরও একজন৷ তাকেও পশ্চিম আগরতলা থানার পুলিশ গ্রেপ্তার করে৷ সদর এসডিপিঁও ধ্রুব নাথ জানান এখনো পর্যন্ত এই ঘটনার সাথে যুক্ত থাকার দায়ে মোট ৪ জনকে আটক করা হয়েছে৷ তাদের বিরুদ্ধে হত্যার চেষ্টার অভিযোগে ৩০৭,৩২৬ ও ৩৪১ ধারায় মামলা করা হয়েছে৷ তবে এই হত্যার চেষ্টার ঘটনার পিছনে কি রহস্য লুকিয়ে রয়েছে এই বিষয়ে মহকুমা পুলিশ আধিকারিক মুখ খুলতে নারাজ৷তবে শহরের বুকে বেসরকারি ব্যাঙ্ক ম্যানেজারকে হত্যার চেষ্টার ঘটনার দায়ে ট্রাফিক ইন্সপেক্টার সুকান্ত বিশ্বাস গ্রেপ্তার হওয়ার পর বিভিন্ন মহলে চাঞ্চল্য ছড়ায়৷

বাম আমলে নিজেকে লাল বাড়ির ঘনিষ্ঠ পরিচয় দিয়ে আগরতলা শহরে নিজের ছড়ি ঘুরিয়েছিলেন এই গুণধর ট্রাফিক ইন্সপেক্টার৷ সরকার পরিবর্তনের পরও এই ট্রাফিক ইন্সপেক্টারের ছড়ি ঘুরানো তেমন একটা কমেনি৷ কারন সরকার পরিবর্তনের সাথে সাথে গুণধর সুকান্ত বিশ্বাস রাতারাতি নিজের খোলস পাল্টে ফেলেন বলে খবর৷ বাম আমল থেকেও সুকান্ত বিশ্বাসের দাপট কয়েকগুণ বেড়ে যায় নয়া সরকার ক্ষমতায় আসার পর৷ কারন অর্থ ও ক্ষমতালোভী সুকান্ত বিশ্বাস নয়া সরকারের নেতা মন্ত্রীদের পছন্দের পাত্র হয়ে উঠার জন্য কোন ত্রুটি রাখেন নি৷ কিন্তু কথায় আছে রাখে হরি মারে কে৷ গুণধর সুকান্ত বিশ্বাসের ক্ষেত্রেও তাই হল৷ আগরতলা শহরে থেকে  ছড়ি ঘুরিয়ে নিজের ক্ষমতা জাহির করতে গিয়ে শেষ পর্যন্ত নিজেই ছড়ি হয়ে যান৷

আগরতলা শহর থেকে বদলি হতে হয় ধর্মনগরে৷ কিন্তু ধর্মনগরে থেকেও গুণধর ট্রাফিক ইন্সপেক্টার সুকান্ত বিশ্বাস আগরতলায় নিজের কর্মকাণ্ড চালিয়ে যেতে থাকেন৷ কালক্রমে গুণধর সুকান্ত কোটি পতি হওয়ার স্বপ্ণ দেখতে শুরু করে বলে খবর৷ আরও খবর এই গুণধর ট্রাফিক ইন্সপেক্টার সুকান্ত বিশ্বাস নেশারকারবারের সাথে জরিয়ে গিয়েছিল৷ আর সেই নেশারকারবারের আর্থিক লেনদেনকে কেন্দ্র করে রাজধানীর বুকে বেসরকারি ব্যাঙ্ক ম্যানেজারকে হত্যার চেষ্টার সাথে জরিয়ে যায় গুণধর সুকান্ত৷ যদিও বিষয়টি তদন্ত সাপেক্ষ৷ তবে গুণধর ট্রাফিক ইন্সপেক্টার সুকান্ত বিশ্বাসের কর্মকাণ্ড রাজ্যের ট্রাফিক পুলিশের নাম কালিমালিপ্ত করেছে তা বলাই বাহুল্য৷ তবে যতটুকু খবর একাংশ পুলিশ কর্মী সুকান্ত বিশ্বাসকে বাঁচানোর জন্য প্রয়াস চালিয়ে যাচ্ছে৷ বুধবার ধৃত সুকান্ত বিশ্বাস ও সুমিত বনিককে আদালতে সোপর্দ করা হয়েছে৷ তবে পুলিশ এখনো তদন্ত জারি রেখেছে৷ এই ঘটনায় আরও কয়েকজন গ্রেপ্তার হতে পারে বলে খবর৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top