News Flash

  • Home
  • Uncategorized
  • জম্মু ও কাশ্মীরের উন্নয়ন স্তব্ধ হয়ে গিয়েছে ৩৭০ ধারার জন্য : অমিত শাহ
Image

জম্মু ও কাশ্মীরের উন্নয়ন স্তব্ধ হয়ে গিয়েছে ৩৭০ ধারার জন্য : অমিত শাহ

নয়াদিল্লি, ৫ আগস্ট (হি.স.) : দশকের পর দশক ধরে জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা থাকার ফলে রাজ্যে দুর্নীতি বৃদ্ধি পেয়েছে। আর্থিক অগ্রগতির দিক দিয়েও পিছিয়ে পড়েছে রাজ্য। সোমবার রাজ্যসভায় এমনই জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।


সোমবার রাজ্যসভায় দাঁড়িয়ে অমিত শাহ জানিয়েছেন, জম্মু ও কাশ্মীরের জন্য বিপদজনক ৩৭০ ধারা। ৩৭০ এবং ৩৫এ ধারার জন্য দুর্নীতি শিখড়ে পৌঁছিয়ে গিয়েছে। জম্মু ও কাশ্মীরের আর্থিক ভাবে পিছিয়ে পড়ায় বেদনাহত আমরা। রাজ্যের উন্নয়নে প্রধান বাধা ৩৭০ ধারা। সন্ত্রাসবাদের গুঁড়ি হচ্ছে ৩৭০ ধারা। এই ধারা নারী, দলিত এবং মহিলা বিরোধী। এদিন নাম না করে পিডিপি এবং ন্যাশনাল কনফারেন্সের নেতৃত্বকে কটাক্ষ করে অমিত শাহ দাবি করেন কয়েকটি রাজনৈতিক পরিবার ৩৭০ ধারাকে ব্যবহার করে দুর্নীতিতে লিপ্ত থেকেছে। ফলে উন্নয়ন ব্যাহত হয়েছে। ৩৭০ ধারার ফলে দারিদ্রতা বৃদ্ধি পেয়েছে। কেন্দ্র থেকে যে পরিমাণ অর্থ কাশ্মীরের উন্নয়নের জন্য পাঠানো হত তা দুর্নীতিতে খরচ করা হতো। কারণ ৩৭০ ধারার ফলে জম্মু ও কাশ্মীরে কোন দুর্নীতিদমন আইন ছিল না। উপত্যকায় শুধুমাত্র মুসলমানেরাই বসবাস করে না পাশাপাশি হিন্দু, জৈন, শিখেরাও বসবাস করে। এতদিন ৩৭০ ধারার ফলে শিক্ষার অধিকার আইন বলবত করা যায়নি। 


উল্লেখ, করা যেতে পারে সোমবার রাজ্যসভায় সংবিধান থেকে ৩৭০ ধারা অবলুপ্তির প্রস্তাব পেশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রস্তাবে জম্মু ও কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে চিহ্নিত করা হয়েছে। পাশাপাশি জম্মু ও কাশ্মীর থেকে বিচ্ছিন্ন করে পৃথক কেন্দ্রশাসিত অঞ্চলের মর্যাদা দেওয়া হয়েছে লাদাখকে। 

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top