News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে বিজেপির সদস্য পদ সংগ্রহে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে : বিপ্লব
Image

রাজ্যে বিজেপির সদস্য পদ সংগ্রহে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে : বিপ্লব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ আগস্ট৷৷ সদস্য সংগ্রহে লক্ষ্যমাত্রার খুব কাছাকাছি পৌঁছে গিয়েছে বিজেপির প্রদেশ কমিটি৷ এখন পর্যন্ত ৪ লক্ষ ৪৬ হাজার ৮০০ সদস্য সংগ্রহ হয়েছে৷ যেখানে লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে ৫ লক্ষ৷ ফলে, ধারণা করা হচ্ছে, বিজেপি রাজ্যে সদস্য পদ সংগ্রহে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে৷


বৃহস্পতিবার রাজধানী আগরতলার টাউন হল-এ ভারতীয় জনতা পার্টির প্রদেশ কমিটির এক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে৷ তাতে উপস্থিত ছিলেন দলের সর্বভারতীয় সহ-সভাপতি তথা মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান, ত্রিপুরার মুখ্যমন্ত্রী তথা দলের প্রদেশ সভাপতি বিপ্লব কুমার দেব, শিক্ষামন্ত্রী রতন লাল নাথ, প্রদেশ সাধারণ সম্পাদক রাজীব ভট্টাচার্য প্রমুখ৷
সাংগঠনিক সভায় আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, বর্তমান সময়ে রাজ্যে অফলাইনে দলের ১ লক্ষ ৮০ হাজার সদস্যপদ সংগ্রহ হয়েছে৷ এছাড়া অনলাইনে সদস্য সংখ্যা হয়েছে ২,৬৬,৮০০৷ তিনি বলেন, আমাদের লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে পাঁচ লক্ষ৷ বিজেপি প্রদেশ সভাপতি আশা প্রকাশ করে বলেন, এই লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবেই৷


তিনি বলেন, রাজ্যে বিজেপি ক্রমশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে৷ অন্য রাজনৈতিক দল প্রসঙ্গে তিনি বলেন, তাদের অবস্থা এখন পরিযায়ী পাখির মতো৷ সময় মতো দিল্লি থেকে আসে, আবার কিছু সময় পর দিল্লি ফিরে যায়৷ তিনি কটাক্ষ করে বলেন, কেউ কেউ তো বিদেশেও পাড়ি দেন৷ কিন্তু বিজেপি একটি স্থায়ী দল, বলেন তিনি৷


বিপ্লব দেব বলেন, একসময় সিপিআইএম সমালোচনা করত মাত্র দুজন সাংসদের দল হল বিজেপি৷ সেই সমালোচনার উল্লেখ করে তাঁর দাবি, বিজেপি এখন আর আগের জায়গায় নেই৷ ২০১৫ সালের ৩ কোটি সদস্য সংখ্যা এখন বেড়ে ১১ কোটিতে গিয়ে পৌঁছেছে৷ বর্তমান সময়ে সদস্যপদ সংগ্রহ অভিযান শেষে এই সংখ্যা ১৩ কোটি পার হয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি৷ তাঁর দাবি, বিজেপির সদস্য সংখ্যা ইউরোপের জনসংখ্যার চাইতেও বেশি হবে৷


এদিন পঞ্চায়েত নির্বাচন প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যবাসী দু’’হাত তুলে বিজেপিকে আশীর্বাদ দিয়েছেন৷ তিনি বলেন, দলকে এবং দলের ভাবমূর্তিকে রাজ্যের শেকড় পর্যন্ত নিয়ে যেতে হবে৷ কারণ, ত্রিস্তরীয় পঞ্চায়েতের কাজকর্ম ২০২৩ সালের বিধানসভা নির্বাচনে প্রতিফলিত হবে৷ তিনি বলেন, আমি ৬০ শতাংশ ভোটে সন্তুষ্ট নই, আমি চাই ১০০ শতাংশ ভোট৷ এর জন্য প্রয়োজন সব-কা সাথ, সব-কা বিকাশ, সব-কা বিশ্বাস৷’’


বিপ্লব দেব আজ গ্রামীণ সংস্থাগুলিকে শক্তিশালী করার ওপর জোর দিয়েছেন৷ বিশেষ করে ত্রিস্তরীয় পঞ্চায়েতে পদাধিকারীদের মনোনীত করার প্রশ্ণে সর্তকতা অবলম্বন করার জন্য বলেছেন তিনি৷ তাঁর কড়া দাওয়াই, নিজের আত্মীয়-স্বজনের কথা না ভেবে সৎ ও নিষ্ঠাবান মানুষকে দায়িত্ব দিন৷ সাথে যোগ করেন, কিছুতেই যেন ধূর্তরা সুযোগ না পায়৷ এ-বিষয়ে নজর রাখার জন্য সতর্ক করেছেন বিপ্লব কুমার দেব৷ একই সঙ্গে তিনি নতুনদের সুযোগ করে দেওয়ার জন্য পরামর্শ দিয়েছেন৷ কারণ রাজ্যবাসীর ১০০ শতাংশ সমর্থন চান তিনি৷ সাংগঠনিক কাজকর্ম প্রসঙ্গে বিপ্লব দেবের কড়া নির্দেশ, নামে নয়, কাজে গুরুত্ব দিতে হবে৷ সব স্তরেই সততা বজায় রেখে কাজ করতে হবে৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top