News Flash

  • Home
  • Uncategorized
  • ভোট গণনা শান্তিতে করার জন্য ডিজিপি সকাশে কংগ্রেস
Image

ভোট গণনা শান্তিতে করার জন্য ডিজিপি সকাশে কংগ্রেস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুলাই৷৷ বিপ্লব অ্যান্ড কোম্পানির জন্যই ত্রিপুরার ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে ৮৬ শতাংশ আসনে মনোনয়নপত্র জমা দিতে পারেননি কংগ্রেস দলের প্রার্থীরা৷ এই জুমলা সরকার রাজ্যে গণতন্ত্রকে হত্যা করেছে৷ এই মন্তব্য ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি এবং প্রাক্তন বিধায়ক গোপাল রায়ের৷ মঙ্গলবার তাঁর নেতৃত্বে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের এক প্রতিনিধি দল ত্রিপুরা পুলিশের ভারপ্রাপ্ত ডিজি রাজীব সিং-এর কাছে স্মারকলিপি দিয়ে আসার পথে এই মন্তব্য করেন৷


গোপাল রায় বলেন, রাজ্য জুড়ে তীব্র সন্ত্রাস হয়েছে পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে৷ কংগ্রেস দলের কারও হাত কেটে ফেলা হয়েছে, কাউকে-বা খুন করার জন্য আঘাত করা হয়েছে৷ এই সকল কারণে মাত্র ১৪ শতাংশ আসনে তাঁরা প্রার্থী দিতে পেরেছেন৷ এই আসনগুলির ভোট গণনা যাতে শান্তিপূর্ণ ভাবে শেষ করা যায় এই দাবি জানিয়ে তাদের এই ডেপুটেশন প্রদান বলেও জানান তিনি৷ সেই সঙ্গে তিনি দাবি জানিয়েছেন, আামীকাল ভোট গণনার দিন কোনও কংগ্রেস কর্মীর উপর আক্রমণ আসবে না এই নিশ্চয়তা দিতে হবে পুলিশকে৷


তাঁদের বক্তব্য শুনে ভারপ্রাপ্ত ডিজি নাকি গণনার দিন নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করার আশ্বাস দিয়েছেন, জানান গোপাল রায়৷ সেই সঙ্গে তিনি এ-ও জানিয়ে রাখেন, যদি একজন কংগ্রেস কর্মীর উপর আক্রমণ হয় তবে তাঁরা রাস্তায় নেমে এর প্রতিবাদ করবেন৷
গোপাল রায়ের সঙ্গে ডেপুটেশন দিতে আজ পুলিশের প্রধান কার্যালয়ে গিয়েছিলেন দলের মহিলা নেত্রী তথা প্রাক্তন বিধায়ক লক্ষ্মী নাগ, যুব নেতা সম্রাট রায়-সহ অন্যান্যরা৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top