News Flash

  • Home
  • Uncategorized
  • অন্ধ্রপ্রদেশের নতুন রাজ্যপাল হতে চলেছেন বিশ্বভূষণ হরিচন্দন
Image

অন্ধ্রপ্রদেশের নতুন রাজ্যপাল হতে চলেছেন বিশ্বভূষণ হরিচন্দন

নয়াদিল্লি, ১৬ জুলাই (হি.স.) : অন্ধ্রপ্রদেশের নতুন রাজ্যপাল হতে চলেছেন বিশ্বভূষণ হরিচন্দন। পাশাপাশি ছত্তিশগড়ের রাজ্যপালের পদে বসানো হবে অনুসুইয়া উইকিকে। রাষ্ট্রপতি ভবন থেকে নির্দেশিকা জারি করে এই খবর দেওয়া হয়েছে। রাষ্ট্রপতি ভবনের তরফে জানানো হয়েছে ছত্তিশগড়ের রাজ্যপাল হিসেবে অনুসুইয়া উইকি-কে নিযুক্ত করা হল। অন্ধ্রপ্রদেশের রাজ্যপাল হলেন বিশ্বভূষণ হরিচন্দন। 

এতদিন পর্যন্ত তেলেঙ্গানার রাজ্যপাল ই এস এল নরসিংহকে অন্ধ্রপ্রদেশের বাড়তি দায়িত্ব দেওয়া হয়েছিল। অন্যদিকে মধ্যপ্রদেশের রাজ্যপাল আনন্দবেন প্যাটেলকে ছত্তিশগড়ের বাড়তি দায়িত্ব দেওয়া হয়েছিল। 

বিশ্বভূষণ হরিচন্দন ওডিশার রাজ্য বিজেপির সভাপতি ছিলেন। এছাড়াও রাজ্যের আইনমন্ত্রীর দায়িত্বভারও সামলেছিলেন তিনি। এবার তাঁকে অন্ধ্রপ্রদেশের রাজ্যপালের দায়িত্বভার দেওয়া হল। অন্যদিকে অনুসুইয়া উইকি মধ্যপ্রদেশ বিধানসভার বিধায়ক ছিলেন। এছাড়াও ন্যাশনাল কমিশন ফর ওইম্যানের সদস্যও ছিলেন। ২০০৬ সালে রাজ্যসভার সাংসদ নির্বাচিত হয়েছিলেন। সেই সময় বিভিন্ন সংসদীয় কমিটি সদস্যও ছিলেন।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top