News Flash

  • Home
  • Uncategorized
  • ওসাকায় মোদী-ট্রাম্প দ্বিপাক্ষিক বৈঠক, বাণিজ্য-সহ বিভিন্ন বিষয়ে দুই রাষ্ট্রনেতার মধ্যে আলোচনা

ওসাকায় মোদী-ট্রাম্প দ্বিপাক্ষিক বৈঠক, বাণিজ্য-সহ বিভিন্ন বিষয়ে দুই রাষ্ট্রনেতার মধ্যে আলোচনা

ওসাকা (জাপান), ২৮ জুন (হি.স.): জাপানের ওসাকায় শুক্রবার শুরু হয়েছে জি-২০ সম্মেলন| জি-২০ সম্মেলন শুরু হওয়ার আগে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| ট্রাম্পের সঙ্গে মোদীর দ্বিপাক্ষিক বৈঠকে বাণিজ্য-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে| বিশেষ করে ইরান, ৫জি, দুই দেশের মধ্যে সুদৃঢ় সম্পর্ক এবং প্রতিরক্ষা বিষয়ে আলোচনা হয়েছে| তবে, এস-৪০০ ইস্যুতে কোনও আলোচনা হয়নি মোদী ও ট্রাম্পের মধ্যে|

দ্বিপাক্ষিক বৈঠকের আগেই ট্রাম্প বলেছিলেন, ‘আমি মনে করি, আমরা বিরাট একটা ঘোষণা করতে চলেছি| বিরাট একটা বাণিজ্যিক চুক্তি| বাণিজ্য ও উত্পাদন ক্ষেত্রে ভারতের সঙ্গে আমরা বড় কাজ করছি|’ ট্রাম্পের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ‘এই বৈঠকে চারটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে-ইরান, ৫জি, আমাদের মধ্যে আরও সুদৃঢ় দ্বিপাক্ষিক সম্পর্ক এবং প্রতিরক্ষা সম্পর্ক|’ মোদীর সঙ্গে বৈঠকে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘আমরা এখন খুবই ভালো বন্ধু এবং আমাদের দেশ কখনও কাছাকাছি ছিল না| আমি এখন নিশ্চিতভাবে বলতে পারি, মিলিটারি-সহ বিভিন্ন ক্ষেত্রে আমরা একসঙ্গে কাজ করব|’ ইরান ইসু্যতে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘আমাদের হাতে এখন অনেক সময় রয়েছে, কোনও ব্যস্ততা নেই| সময়ের কোনও চাপ নেই| আমি মনে করি শেষ পর‌্যন্ত সবকিছু ঠিক হয়ে যাবে| যদি সব কিছু ঠিকঠাক হয়, তাহলে তো খুবই ভালো| আর যদি না হয়, তাহলে এ সম্পর্কে শুনতে পারবেন|

এদিনের দ্বিপাক্ষিক বৈঠকে বহু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হলেও, সি-৪০০ ইস্যুতে কোনও আলোচনা হয়নি| ভারত-আমেরিকা দ্বিপাক্ষিক বৈঠক প্রসঙ্গে বিদেশ সচিব বিজয় কেশব গোখলে জানিয়েছেন, ‘এস-৪০০ ইস্যু নিয়ে কোনও আলোচনা হয়নি| ইরান প্রসঙ্গে প্রাথমিক লক্ষ্য স্থির করা হয়েছে, কীভাবে সেখানে স্থিতিশীলতা বজায় রাখা সম্ভব হয়| যেহেতু অস্থিরতা বিভিন্ন ভাবে আমাদের প্রভাবিত করে|’

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top