News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে বিমান পরিষেবায় নিয়েসংসদে সরব প্রতিমা ভৌমিক
Image

রাজ্যে বিমান পরিষেবায় নিয়েসংসদে সরব প্রতিমা ভৌমিক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুন৷৷ রাজ্যের বিমান পরিষেবার উন্নয়নে সংসদে সরব হলেন রাজ্যের সাংসদ প্রতিমা ভৌমিক৷ বৃহস্পতিবার লোকসভায় শূন্যকালে বিষয়টি উত্থাপন করে তিনি বিমান পরিষেবায় প্রতিবন্ধকতা দূর করার দাবি জানিয়েছেন৷


সংসদে তিনি বলেন, শীঘ্রই ত্রিপুরায় বিমান পরিষেবা বৃদ্ধি খুবই জরুরি হয়ে পড়েছে৷ কারণ, ত্রিপুরার জনসাধারণকে নানা প্রয়োজনে বহিঃরাজ্যে যেতে হচ্ছে৷ তাতে, যে সমস্ত প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে তার নিরসন বিশেষ প্রয়োজন বলে তিনি দাবি করেন৷


লোকসভায় দাঁড়িয়ে সাংসদ ভৌমিক অধ্যক্ষের মাধ্যমে দেশের অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী হারদীপসিং পুরীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, আগরতলা থেকে দিল্লির জন্য এক জোড়া সরাসরি বিমান পরিষেবা দ্রুত শুরু করা হলে ত্রিপুরার মানুষ দারুণভাবে উপকৃত হবেন৷ একই সাথে আগরতলা ও কলকাতার মধ্যে বিমানেব সংখ্যা আরও বৃদ্ধি করা খুবই প্রয়োজন, মন্ত্রীর কাছে দাবি করেন তিনি৷


এদিকে, লোকসভা অধিবেশন শেষে ত্রিপুরার সাংসদ প্রতিমা ভৌমিক অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী হারদীপসিং পুরীর সাথে দেখা করে পরিষেবা উন্নয়নে লিখিতভাবেও প্রস্তাব দেন৷ সাংসদ প্রতিমা ভৌমিক জানিয়েছেন, কেন্দ্রীয় মন্ত্রী ত্রিপুরায় বিমান পরিষেবায় উন্নয়নে দ্রুত কার্যকরী পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top