News Flash

  • Home
  • Uncategorized
  • কাকড়াবনে রহস্যজনকভাবে অগ্ণিদগ্দ নাবালিকা, চাঞ্চল্য
Image

কাকড়াবনে রহস্যজনকভাবে অগ্ণিদগ্দ নাবালিকা, চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৪ জুন৷৷ রহস্যজনক ভাবে অগ্ণিদগ্দ হয়ে মৃত্যু শয্যায় এক নাবালিকা৷ ঘটনা সোমবার দুপুরে উদয়পুর মহকুমাধীন কাকরাবন থানার অন্তর্গত মগপুস্করিনী এলাকায়৷ অগ্ণিদগ্দ নাবালিকার নাম প্রিয়া দে (১৭)৷ পিতা টুটন দে৷ ঘটনায় চাঞ্চল্য গোটা এলাকায়৷ খবর পেয়ে কাকরাবনের দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে পৌছে অগ্ণিদগ্দ নাবালিকাকে উদ্ধার করে গোমতী জেলা হাসপাতালে নিয়ে আসে৷


এই ঘটনার বিষয়ে জিজ্ঞেস করা হলে অগ্ণিদগ্দ নাবালিকা কন্যা প্রিয়া দে জানান, চুল্লীতে আগুন ধরাতে গিয়ে গায়ে কেরোসিন পড়ে আগুন লেগে যায়৷ পরে চিৎকার চেঁচামেচি শুরু করার পর প্রতিবেশীরা ছুটে এসে দমকল বাহিনীর কর্মীদের খবর দিলে দমকলের কর্মীরা উদ্ধার করে গোমতী জেলা হাসপাতালে নিয়ে আসে৷ সে জানায় তখন বাড়িতে কেউ ছিলোনা৷ এদিকে হাসপাতালে অগ্ণিদগ্দ নাবালিকার এক দাদু জানান ঘরে তখন একজন ছেলেও ছিলো৷ আবার একটি ছেলে দমকল গাড়ির আসার কিছুক্ষন পরই হাসপাতালে ছুটে আসে৷ অগ্ণিদগ্দ নাবালিকা কন্যার মা খবর শুনে কাজ থেকে দৌড়ে হাসপাতালে এসে মেয়ের এই অবস্থাদেখে কান্নায় ভেঙে পড়েন৷

এই ব্যাপারে গোমতী জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বলেন অগ্ণিকাণ্ডে নাবালিকার শরীরের আশি শতাংশ ঝলসে যায়৷ অবস্থা গুরুতর হওয়াই প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য আগরতলায় রেফার করে দেওয়া হয়৷ এদিকে এই নাবালিকা কন্যার অগ্ণিদগ্দ হওয়ার ঘটনাটি নিয়ে দেখা দিয়েছে ধোঁয়াশা৷ উঁকি দিচ্ছে নানা প্রশ্ণ৷ পুলিশি সঠিক তদন্তেই বেরিয়ে আসুক আসল রহস্য সেটাই চাইছে সকলে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top