News Flash

  • Home
  • Uncategorized
  • বিজেপির ধলাই জেলার দুটি মন্ডলের সভাপতি বদল, ক্ষোভ
Image

বিজেপির ধলাই জেলার দুটি মন্ডলের সভাপতি বদল, ক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জুন৷৷ আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে নতুন করে সাজানোর কাজ শুরু করে দিয়েছে শাসক দল বিজেপি৷প্রদেশ বিজেপির নির্দেশ অনুযায়ী ধলাই জেলার দুইটি মন্ডলের মন্ডল সভাপতি পরিবর্তন করা হয়েছে৷ ৪৬ সুরমা মন্ডলের মন্ডল সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে সন্তোষ কুমার দাস, এবং ৪৮ করমছড়া মন্ডলের মন্ডল সভাপতি হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে চেঞ্জাক ধন ত্রিপুরাকে৷

সোমবার দুপুরে বিজেপি ধলাই জেলা কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে সুরমা ও করমছড়া মন্ডলের নতুন সভাপতি দ্বয়ের নাম ঘোষণা করেন বিজেপির ধলাই জেলা সভাপতি তথা বিধায়ক পরিমল দেববর্মা৷ নাম ঘোষণার পর নতুন মন্ডল সভাপতিদের স্বাগত জানান তিনি৷ সাংবাদিক সম্মেলনে জেলা সভাপতি পরিমল দেববর্মা জানান দলের সংবিধান অনুযায়ী তিন বছর পর পর পদ পরিবর্তন হয়৷ তারই অঙ্গ হিসেবে সুরমা ও করমছড়া মণ্ডলের সভাপতি পরিবর্তন করা হয়েছে৷


এদিকে, সুরমা মন্ডলের সভাপতি পরিবর্তন করার পর মরাছড়া পার্টি অফিসে কিছু ক্ষুব্ধ কর্মী সমর্থক ভাঙচুর চালায় এবং পার্টি অফিসে তালা দিয়ে দিয়েছে৷ যদিও এই ব্যাপারে ধলাই জেলা কমিটির তরফ থেকে কোন নেতৃত্ব মুখ খুলতে নারাজ৷

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top