News Flash

  • Home
  • Uncategorized
  • আক্রান্ত সিপিএম কর্মী-সমর্থকদের বাড়ি গিয়ে খোঁজ নিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী
Image

আক্রান্ত সিপিএম কর্মী-সমর্থকদের বাড়ি গিয়ে খোঁজ নিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জুন৷৷ সোমবার ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্য বিধানসভায় বিরোধী দলনেতা এবং সিপিআইএম-এর পলিটব্যুরো সদস্য মানিক সরকার সিপাহিজলা জেলার অন্তর্গত বিশালগড় মহকুমার কাঞ্চনমালা এলাকা পরিদর্শন করেন৷ অভিযোগ, এই এলাকায় আজ (২৪ মে) ভোররাতে একদল বাইক বাহিনী সিপিআইএম দলের কর্মী ও সমর্থকদের বাড়িতে আক্রমণ চালিয়েছে৷ তাঁদের ঘরের জিনিসপত্র ভাঙচুর করেছে৷ এমন-কি মারধরও করা হয়েছে৷


স্থানীয় এলাকাবাসীর অভিযোগ, যাদের বাড়িঘরে আক্রমণ চালানো হয়েছে তারা সকলে বিরোধী সিপিআইএম দলের সমর্থক৷ আর যারা আক্রমণ চালিয়েছে তারা শাসকদল বিজেপি সমর্থক৷ তারা এলাকায় বাইক নিয়ে এসে বিজয় মিছিলের নামে এক একটি বাড়িতে বড় অঙ্কের টাকা দাবি করেছে বলে অভিয়োগ৷ যারা টাকা দিতে অস্বীকার করেছেন বা টাকা দিতে অক্ষমতা প্রকাশ করেছেন তাদের মারধর করেছে দুর্বৃত্তের দল৷


স্থানীয় এক বাসিন্দা সুরেশ দাস জানান, এই দুষৃকতীর দল তার কাছে ৫০ হাজার টাকা দাবি করেছিল৷ তিনি ৫ হাজার টাকা দিতে পেরেছেন৷ পরে আরও ৫০ হাজার টাকা দেওয়ার দাবি তারা করেছে বলেও জানান তিনি৷ আবার কিছু কিছু বাড়িতে একাধিকবার আক্রমণ চালানো হয়েছে বলেও দাবি করেন সুরেশ দাস৷ তিনি বলেন, তারা আতঙ্কে রয়েছেন, আবার কখন আক্রমণ সংগঠিত করে৷ ফলে অনেকেই এলাকা ছেড়ে পালিয়েছেন বলে এলাকাবাসীর একাংশ জানান৷


মানিক সরকার আজ এলাকাটি ঘুরে স্থানীয় লোকজনদের সঙ্গে কথা বলেছেন৷ সম্পূর্ণ এলাকাটি ঘুরে দেখে ফেরার সময় সংবাদ মাধ্যমে জানান, এই এলাকাটির লোকজন দীর্ঘদিন ধরে বামপন্থী অন্দোলনের সঙ্গে যুক্ত৷ তাই শাসকদলের তরফে বাইরে থেকে দুষৃকতী পাঠিয়ে এদের ভয়ভীতি দেখিয়ে শাসকদলে নিয়ে যেতে চাইছে৷ কিন্তু এলাকাবাসী সাহসের সঙ্গে তার মোকাবিলা করেছেন বলে তিনি দাবি করেছেন৷ এর জন্য তিনি এলাকাবাসীদের ধন্যবাদও জানান৷ প্রাক্তন মুখ্যমন্ত্রী আরও বলেন, এলাকাবাসীর সঙ্গে কথা বলে তিনি বুঝতে পেরেছেন, দুষৃকতীরা বাইরে থেকে এসে সন্ত্রাস চালিয়েছে৷ কিছু কিছু লোককে যেমন শারীরিকভাবে নিগ্রহ করেছে আবার অনেকের ঘরের সামগ্রীও লুটপাট তারা করেছে বলে অভিযোগ করেন সরকার৷ শাসকদলের নেতৃবৃন্দ যদি এই সব বন্ধে উদ্যোগী না হয় তবে তা চলতে থাকবে বলেও মত ব্যক্ত করেন মানিক সরকার৷


তিনি কি বিষয়টি নিয়ে সরকার পক্ষের সঙ্গে কথা বলবেন? সাংবাদিকদের তরফে এই প্রশ্ণ করা হলে মানিক সরকারের উত্তর, এ-সব ঘটনার বিষয়ে রোজ পত্রপত্রিকায় প্রকাশিত হচ্ছে৷ সরকার তো এগুলি দেখছে, কিন্তু সমস্যা হলো, সরকারের সঙ্গে এ-সব কথা নিয়ে আলোচনা করতে চাইলেও সরকার কথা বলতে রাজি নয়, অভিযোগ করেন তিনি৷ সেই সঙ্গে আবেদন জানান এ-সব হামলা-হুজ্জতি বন্ধ করার জন্য৷

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top