News Flash

  • Home
  • Uncategorized
  • ৭ মাসের মধ্যে ফের ধাক্কা খেল আরবিআই, কার্যকালের মেয়াদ শেষ হওয়ার আগেই ইস্তফা দিলেন ডেপুটি গভর্নর বিরল আচার্য
Image

৭ মাসের মধ্যে ফের ধাক্কা খেল আরবিআই, কার্যকালের মেয়াদ শেষ হওয়ার আগেই ইস্তফা দিলেন ডেপুটি গভর্নর বিরল আচার্য

মুম্বই, ২৪ জুন (হি.স.): বিগত ৭ মাসের মধ্যে পুনরায় ধাক্কা খেল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)। কার্যকালের মেয়াদ শেষ হওয়ার প্রায় ছ’মাস আগেই ইস্তফা দিলেন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)-র ডেপুটি গভর্নর বিরল আচার্য। ২০১৭ সালের ২৩ জানুয়ারি আরবিআই-এর ডেপুটি গভর্নর পদে যোগ দিয়েছিলেন বিরল আচার্য।

সূত্রের খবর, বিগত কয়েক মাস ধরে আরবিআই-এর গভর্নর শক্তিকান্ত দাসের মতামতের সঙ্গে সহমত পোষণ করেননি বিরল আচার্য। সম্ভবত আরবিআই-এর গভর্নরের সঙ্গে মতপার্থক্যের কারণেই কার্যকালের মেয়াদ শেষ হওয়ার প্রায় ছ’মাস আগেই ইস্তফা দিলেন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)-র ডেপুটি গভর্নর বিরল আচার্য। প্রসঙ্গত, রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক নিয়ন্ত্রণে যথেষ্ট ক্ষমতা রিজার্ভ ব্যাঙ্কের হাতে দেওয়া হয়নি বলে কেন্দ্রকে বিঁধেছিলেন প্রাক্তন গভর্নর উর্জিত প্যাটেল। উর্জিতের পাশে দাঁড়িয়ে শীর্ষ ব্যাঙ্ককে স্বাধীনতা দেওয়ার পক্ষে জোরালো সওয়াল করতে গিয়ে কেন্দ্রকে এক হাতও নিয়েছিলেন ডেপুটি গভর্নর বিরল আচার্য। এবার বিরল নিজেই ইস্তফা দিয়ে দিলেন। এর আগে অরবিআই-কে জোরালো ধাক্কা দিয়ে ২০১৮ সালের ডিসেম্বরে ইস্তফা দিয়েছিলেন উর্জিত প্যাটেল।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top