News Flash

  • Home
  • Uncategorized
  • দেশের একতা এবং অখন্ডতা রক্ষার জন্য সমর্পিত ছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় : নরেন্দ্র মোদী
Image

দেশের একতা এবং অখন্ডতা রক্ষার জন্য সমর্পিত ছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় : নরেন্দ্র মোদী

নয়াদিল্লি, ২৩ জুন (হি.স.) :  ধার্মিক দেশপ্রেমিক এবং গর্বিত জাতীয়তাবাদী ছিলেন ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। রবিবার ভারতীয় জনসঙ্ঘের প্রতিষ্ঠাতার প্রয়াণ দিবসে এমনই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন এক ট্যুইটবার্তায় নরেন্দ্র মোদী লেখেন, দেশের একতা এবং অখন্ডতা রক্ষা করার জন্য নিজের জীবন সমর্পিত করেছিলেন ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। শক্তিশালী ও ঐক্যবদ্ধ ভারতের প্রতি তাঁর সুতীব্র ভালবাসা আজও আমাদের অনুপ্রাণিত করে ১৩০ কোটি ভারতীয়কে সেবা করার শক্তি জুগিয়ে চলেছে। 


এদিন রাজধানী দিল্লিতে বিজেপির সদর দফতরে ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহ, কার্যকারী সভাপতি জগত প্রকাশ নাড্ডা সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মী-সমর্থকেরা। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রয়াণ বার্ষিকীকে বলিদান দিবস হিসেবে পালন করেছে বিজেপি। এই উপলক্ষ্যে দেশের বিভিন্ন জায়গায় একাধিক কর্মসূচি গ্রহণ করা হয়। 
বিজেপি সদর দফতরে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সম্পর্কে বলতে গিয়ে জগত প্রকাশ নাড্ডা বলেন, ভারতীয় জনসঙ্ঘের প্রতিষ্ঠাতার মৃত্যু রহস্যজনক পরিস্থিতিতে হয়েছিল। নিজের বক্তব্যে কাশ্মীর প্রসঙ্গে জওহরলাল নেহেরুর সঙ্গে শ্যামাপ্রসাদের যে মতানৈক্য হয়েছিল তাও তুলে ধরেন তিনি। এমনকি ৮ এপ্রিল ১৯৫০ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে লিয়াকত-নেহেরু চুক্তিকে তোষণের রাজনীতি মনে করতেন ড. মুখোপাধ্যায় বলে জানিয়েছেন তিনি।


এর আগে দিল্লির ফিরোজ শাহ কোটলা ময়দানে বক্তব্য রাখতে গিয়ে জগত প্রকাশ নাড্ডা বলেছিলেন, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মৃত্যু রহস্য নিয়ে গোটা দেশ তদন্তের দাবি জানিয়েছিল। কিন্তু পন্ডিত নেহেরু কোনও তদন্তের নির্দেশ সেই সময় দেননি। ইতিহাস এর সাক্ষী রয়েছে। বিজেপি নিজের লক্ষ্যে অবিচল, তাই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আত্মত্যাগ ব্যর্থ হবে না।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top