News Flash

  • Home
  • Uncategorized
  • ইচাবাজারে রেলের ধাক্কায় মহিলার মৃত্যু, পুলিশের ভূমিকায় ক্ষোভ
Image

ইচাবাজারে রেলের ধাক্কায় মহিলার মৃত্যু, পুলিশের ভূমিকায় ক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুন৷৷ ট্রেনের ধাক্কায় এক মহিলার মর্মান্তিক মৃত্যু হয়েছে৷ শুক্রবার পশ্চিম জেলার আগরতলায় সুভাষনগর জগৎপল্লী এলাকায় এই ঘটনাটি ঘটেছে৷ স্থানীয় জনগণ এই মহিলার মৃত্যুর জন্য পুলিশের গাফিলতিকে দায়ি করেছেন৷ কারণ, খবর পেয়ে পুলিশ সময় মতো পৌছালে মহিলাকে হাসপাতালে নিয়ে যাওয়া সম্ভব হতো৷ হয়তো তাঁকে বাঁচানো যেত, দাবি মৃতার বোনের ছেলের৷


আজ আগরতলায় সুভাষনগর জগৎপল্লী এলাকায় রেল লাইন পার হতে গিয়ে আগরতলা-ধর্মনগর ট্রেনের ধাক্কায় নিহত হয়েছেন স্বপা গোপ৷ সকাল ৬টায় ওই ট্রেন তাকে ধাক্কা দিলে প্রত্যক্ষদর্শীরা সঙ্গে সঙ্গে পূর্ব আগরতলায় থানায় খবর দেন৷ কিন্তু, খবর পাওয়ার প্রায় দেড় ঘন্টা পরে পুলিশ ঘটনাস্থলে পৌছেছে৷ ততক্ষণে যন্ত্রণায় ছটফট করতে করতে মহিলার মৃত্যু হয়েছে৷


এলাকাবাসীর বক্তব্য, থানায় ঘটনাটি জানানো হলে নানা অজুহাত দেখানো হয়েছিল৷ বেলা ৭টা ২৫ মিনিট নাগাদ দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌছান৷ কিন্তু, ততক্ষণে ওই মহিলা মৃত্যুর কোলে ঢলে পড়েন৷ তার কিছুক্ষণ পুলিশ ঘটনাস্থলে পৌছালে স্থানীয় জনগণ এবং মৃতার পরিবারের সদস্য বিক্ষোভ প্রদর্শন করেন৷


মৃতার বোনের ছেলে প্রসেঞ্জিত গোপ বলেন, তাদের সাথেই এক বাড়িতে থাকতেন স্বপা গোপ৷ কয়েক বছর যাবৎ ডায়াবেটিসে ভুগছিলেন৷ তিনি বলেন, তাঁর তিন কন্যা রয়েছে৷ আজ সকালে মেয়ের শ্বশুরকে তেলিয়ামুড়ার উদ্দেশ্যে রওয়ানা করে দেওয়ার জন্য আগরতলা স্টেশনে গিয়েছিলেন৷ ফেরার পথে রেল লাইনের ধার দিয়ে ফিরছিলেন৷ তিনি জানান, প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানতে পেরেছি, রেলের শব্দ শুনে লাইন পার হতে গিয়ে ট্রেন ধাক্কা দেয়৷ তাতে তিনি ছিটকে পড়েন৷


এদিকে, স্থানীয় জনগণের বক্তব্য, দূর্ঘটনায় আহতদের পুলিশের অবর্তমানে হাসপাতালে নিয়ে যেতে নানা ঝক্কি ঝামেলা সহ্য করতে হয়৷ তাই, পুলিশ না আসা পর্যন্ত কেউ সাহস করে মহিলাকে হাসপাতালে নিয়ে যাননি৷ হয়তো, সময় মতো হাসপাতালে নিয়ে যাওয়া সম্ভব হলে তাঁকে বাঁচানো যেত৷


এ-বিষয়ে পূর্ব আগরতলা থানার পুলিশের বক্তব্য, খবর পেয়ে পুলিশের আসতে কিছুটা দেরি হয়েছে ঠিকই৷ তবে, দমকল কর্মীরা সঠিক সময়ে ঘটনাস্থলে পৌছেছে৷ কিন্তু, তার আগেই মহিলার মৃত্যু হয়েছে৷ স্থানীয় জনগণ তাতে ক্ষোভ প্রকাশ করেছে ঠিকই৷ কিন্তু, সময়মতো ব্যবস্থা নিয়েছে৷ তিনি জানান, মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জি বি হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে৷
এদিকে, এই মৃত্যুর ঘটনাকে ঘিরে সুভাষনগর জগৎপল্লী এলাকায় দূর্ঘটনাস্থলে কিছুটা উত্তেজনার সৃষ্টি হয়েছিল৷ পরে অবশ্য পরিস্থিতি স্বাভাবিক হয়ে উঠেছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top