News Flash

  • Home
  • Uncategorized
  • চলন্ত ট্রেনের দরজায় দাঁড়িয়ে সেলফি তুলতে গিয়ে বেঘোরে মরল যুবক
Image

চলন্ত ট্রেনের দরজায় দাঁড়িয়ে সেলফি তুলতে গিয়ে বেঘোরে মরল যুবক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুন৷৷ চলন্ত রেলে দরজায় দাঁড়িয়ে ঝঁুকি নিয়ে সেলফি তুলতে গিয়ে প্রাণ গেল এক যুবকের৷ দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনীয়া থানাধীন মনুরমুখ রেল ব্রীজে এই দূর্ঘটনায় স্তম্ভিত রেল যাত্রী সহ স্থানীয় জনগণ৷


আজ সকাল ৮টা ১০ মিনিট নাগাদ আগরতলা-বিলোনীয়া প্যাসেঞ্জার ট্রেন মনুরমুখ রেল ব্রীজ অতিক্রম করার সময় ট্রেন থেকে ছিটকে পড়ে মৃত্যু হয়েছে ইন্দ্রজিৎ ভৌমিক নামে এক যুবকের৷ মনুবাজার থানাধীন দক্ষিণ শ্রীনগরের বাসিন্দা ইন্দ্রজিতের বয়স ১৯৷ খবর পেয়ে ছুটে আসেন তার বাবা নারায়ণ ভৌমিক৷ তিনি জানান, এবছর শ্রীনগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হয়েছিল ইন্দ্রজিৎ৷ তার বড় ভাই বিশ্বজিৎ ভৌমিক ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্বদ্যিালয়ে এম.এ. করছেন৷ নারায়ণবাবুর জানান, বড় ভাইয়ের সাথে আগরতলায় আইটিআই কোর্সে ভর্তির জন্য গিয়েছিল ইন্দ্রজিৎ৷ কিন্তু, ভর্তি না হয়েই আজ একা বাড়ি ফিরছিল৷ তবে, তার বাড়ি ফেরা আর হল না, বলেই কান্নায় ভেঙ্গে পড়েন তিনি৷


বিলোনীয়া থানার ওসি জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মনুরমুখ রেল ব্রীজ থেকে ওই যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷ তিনি বলেন, ট্রেন থেকে চিটকে পড়ে ইন্দ্রেিজতর মাথা পুড়ো থেতলে গিয়েছে৷ তার দেহ ব্রীজের উপর ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছে৷ ওসি-র কথায়, রেল যাত্রীদের কাছ থেকে জানতে পেরেছি, চলন্ত ট্রেনে দরজায় দাঁড়িয়ে কিছুটা বাইরের দিকে ঝঁুকে সেলফি নেওয়ার সময়ই ওই যুবক ছিটকে পড়ে যান৷ জনৈক যাত্রীর বক্তব্য, মুহুর্তের মধ্যে এমন ঘটনা চোখের সামনে ঘটতে দেখেও বিশ্বাস করতে পারছি না৷


পুলিশ জানিয়েছে, ওই যুবকের মৃতদেহ ময়না তদন্তের পর তার পরিবারের হাতে তুলে দেওয়া হবে৷ এই ঘটনায় পুলিশ একটি মামলা নিয়েছে৷ সত্যিই ট্রেন থেকে ছিটকে পড়ে তার মৃত্যু হয়েছে, নাকি এই ঘটনায় কোন রহস্য রয়েছে তা তদন্ত করে দেখবে পুলিশ৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top