News Flash

  • Home
  • Uncategorized
  • বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা, হিমাচলের মাণ্ডিতে বাস উল্টে আহত ৩০ জন যাত্রী
Image

বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা, হিমাচলের মাণ্ডিতে বাস উল্টে আহত ৩০ জন যাত্রী

মাণ্ডি (হিমাচল প্রদেশ), ১৯ জুন (হি.স.): হিমাচল প্রদেশের মাণ্ডি জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবোঝাই একটি বাস| বুধবার দুপুরে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে মাণ্ডি জেলার কোতলি এলাকায়| সৌভাগ্যবশত, বাস দুর্ঘটনায় প্রাণহানির কোনও খবর নেই| তবে, কমপক্ষে ৩০ জন যাত্রী কমবেশি আহত হয়েছেন| আহত যাত্রীদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে| তাঁদের মধ্যে বেশ কয়েকজনের আঘাত গুরুতর|

মাণ্ডি-র পুলিশ সুপার (এসপি) গুরুদেব চন্দ শর্মা জানিয়েছেন, বুধবার দুপুরে মাণ্ডি জেলার কোতলি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় হিমাচল প্রদেশ সড়ক পরিবহণ নিগমের যাত্রীবোঝাই একটি বাস| দুর্ঘটনাগ্রস্ত বাসটি সান্ধোলে থেকে মাণ্ডি অভিমুখে যাচ্ছিল| দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন যাত্রী| আহত যাত্রীদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে| তাঁদের মধ্যে বেশ কয়েকজনের আঘাত গুরুতর| কী কারণে দুর্ঘটনার কবলে পড়ল বাসটি, তা তদন্ত করে দেখা হচ্ছে| প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পাহাড়ি রাস্তা থেকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে যায়| রাস্তার ধারে খাদে পড়ে গেলে আরও বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত|

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top