News Flash

  • Home
  • Uncategorized
  • সাংসদ হিসেবে শপথ নিলেন প্রতিমা ভৌমিক ও রেবতিকুমার ত্রিপুরা
Image

সাংসদ হিসেবে শপথ নিলেন প্রতিমা ভৌমিক ও রেবতিকুমার ত্রিপুরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জুন৷৷ সাংসদে হিসেবে শপথ নিলেন প্রতিমা ভৌমিক এবং রেবতিকুমার ত্রিপুরা৷ সংসদে আজ তাঁদের শপথবাক্য পাঠ করান প্রোটেম স্পিকার ড় রবীন্দ্র কুমার৷ ত্রিপুরা থেকে এই প্রথম বিজেপি-র সাংসদ সংসদে পা দিয়েছেন৷ তাছাড়া, সংসদীয় রাজনীতিতেও ওই দুই নবনির্বাচিত সাংসদ প্রথম পা রেখেছেন৷


আজ দুপুরে সাংসদ প্রতিমা ভৌমিক এবং রেবতিকুমার ত্রিপুরা শপথ নেন৷ সন্ধ্যায় সাংসদ প্রতিমা ভৌমিকের সাথে টেলিফোনে যোগাযোগ করা হলে তিনি হিন্দুস্থান সমাচার-কে জানান, আজ এক নতুন অভিজ্ঞতায় শিহরণ অনুভব করছি৷ রাজনীতিতে অনেকদিন ধরেই নানা দায়িত্ব সামলেছি৷ কিন্তু, এখন আরও বড় দায়িত্ব পেয়েছি৷ প্রতিমার কথায়, সংসদে ত্রিপুরার প্রতিনিধিত্ব করা আমার মতো একজন সাধারণ মানুষের কাছে অপ্রত্যাশিত৷ তবে, ত্রিপুরাবাসীর ভরসা এবং আস্থার পূর্ণ মর্যাদা দেওয়ার চেষ্টা করব৷


তিনি বলেন, সাংসদ হিসেবে নির্বাচিত হওয়ায় দায়িত্ব অনেক বেড়ে গিয়েছে৷ কারণ, লোকসভায় সচেতকের দায়িত্বও দল আমাকে দিয়েছে৷ ফলে, রোজ নতুন নতুন বিষয় জানতে হচ্ছে৷ তাঁর বক্তব্য, লোকসভায় নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করার জন্য অভিজ্ঞতা সঞ্চয় করে চলেছি৷ যখনই কিছু বোঝার প্রয়োজন হচ্ছে, তখনই সকলেই সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন৷
প্রতিমার দাবি, দীর্ঘদিন বিজেপির কর্মী হিসেবে সব দায়িত্ব পালন করেছি৷ সাধারণ সম্পাদিকা হিসেবেও নিষ্ঠার সাথে কাজ করেছি৷ তাই, এখন উভয় দায়িত্ব সমানভাবে পালন করব৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top