News Flash

  • Home
  • Uncategorized
  • পুর নিগমের ২ নং ওয়ার্ডের কাউন্সিলারের বাড়িতে বিক্ষোভ মহিলাদের
Image

পুর নিগমের ২ নং ওয়ার্ডের কাউন্সিলারের বাড়িতে বিক্ষোভ মহিলাদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুন ৷৷ আগরতলা পুরপরিষদ-পুরনিগমে উন্নিত হলেও পুরনিগমের বর্ধিত এলাকার বাসিন্দারা এখনও পর্যন্ত পরিষেবার সুযোগ পাচ্ছেন না৷ তারা নিয়মিত পুর কর মিটিয়ে দিলেও ন্যায্য অধিকার ভোগ করতে পারছেন না৷ পুরনিগমের ২ নং ওয়ার্ডের কাউন্সিলারের কাজকর্মে তীব্র ক্ষোভ প্রকাশ করে ওয়ার্ড এলাকার মহিলারা কাউন্সিলারের বাড়িতে সোমবার প্রায় ২ ঘণ্টা বিক্ষোভ প্রদর্শন করেন৷ পুরনিগমের ২নং ওয়ার্ডে প্রায় কুড়ি হাজার মানুষের বসবাস৷

এই এলাকাটি আগরতলা পুরনিগমের অন্তর্ভুক্ত হলেও পুরনিগম থেকে যেসব সুযোগসুবিধা পাওয়ার কথা ওইসব এলাকার জনগণ সেইসব সুযোগ সুবিধা পাচ্ছেন না বলে অভিযোগ৷ ২নং ওয়ার্ডের নারায়ণপুর, উষাবাজার, ছিনাইহানি, বগার্দি সহ বিস্তীর্ণ এলাকার মানুষজন পুরনিগমের কাজকর্মে ক্ষোভে ফুঁসছেন৷ দীর্ঘদিন ধরে ক্ষোভ পুঞ্জিভূত হচ্ছিল৷ সোমবার সকালে সেই ক্ষোভের বহির্প্রকাশ ঘটে৷ ওইসব এলাকার মহিলারা সংঘবদ্ধভাবে ২নং ওয়াডের্র কাউন্সিলারের বাড়িতে এসে বিক্ষোভ প্রদর্শন করেন৷ তারা জানতে চান কেন এই ওয়ার্ড এলাকার বিভিন্ন স্থানে কোনও ধরনের উন্নয়নমূলক কাজ সঠিকভাবে হচ্ছে না৷ তাদের সেই অভিযোগ বারবার খন্ডন করার চেষ্টা করেন কাউন্সিলার৷ কিন্তু বিক্ষোভকারী মহিলারা ওই মহিলা কাউন্সিলারের কোনও বক্তব্যই শুনতে রাজি হননি৷

তারা অভিযোগ করেন, কাউন্সিলারকে কখনই ওয়ার্ড অফিসে পাওয়া যায় না নানা প্রয়োজনে ওয়ার্ড অফিসে কাউন্সিলারকে না পেয়ে বিমুখ হয়ে নাগরিকদের ফিরে আসতে হয়৷ তিনি কেন ওয়ার্ড অফিসে যান না সে বিষয়েও জবাবদিহি চান এলাকাবাসী৷ ক্ষুব্ধ নাগরিকদের অভিযোগ ওইসব এলাকায় রাস্তাঘাটের বেহাল অবস্থা৷ স্ট্রিট লাইট নেই, জল নিষ্কাশনীর ড্রেন তৈরির কোনও উদ্যোগ গ্রহণ করা হচ্ছে না৷ পরিশ্রুত পানীয় জলের সঙ্কট রয়েছে৷ এসব বিষয়ে কাউন্সিলার কোনও সদুত্তর দিতে পারেননি৷ তিনি জানিয়েছেন, সিসি রোড তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে৷ পুর নাগরিকদের প্রশ্ণবানে জর্জরিত হয়ে প্রায় ২ ঘণ্টা নিজ বাড়িতেই প্রায় অবরুদ্ধ অবস্থায় থাকতে হয়েছে কাউন্সিলারকে৷ অবশ্য তিনি তাদের আশ্বস্ত করেছেন শীঘ্রই জনগণের এইসব সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবেন৷ এ ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ গৃহীত না হলে বঞ্চিত পুর নাগরিকরা বৃহত্তর আন্দোলনে শামিল হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top