News Flash

  • Home
  • Uncategorized
  • আগরতলা শহরে ফুটপাতে অবাধে চলেছে মেয়াদ উত্তীর্ণ ঠান্ডা পানীয় সামগ্রী বিক্রির ধুম
Image

আগরতলা শহরে ফুটপাতে অবাধে চলেছে মেয়াদ উত্তীর্ণ ঠান্ডা পানীয় সামগ্রী বিক্রির ধুম

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুন ৷৷ রাজধানী আগরতলা শহরে ফুটপাতে অবাধে চলেছে মেয়াদ উত্তীর্ণ ঠান্ডা পানীয়, আইসক্রীম সহ অন্যান্য সামগ্রী বিক্রির ধুম৷ এসব পান করে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন৷ সোমবার রাজবাড়ি সংলগ্ণ এলাকায় এক আইসক্রীম বিক্রেতাকে মেয়াদ উত্তীর্ণ কলকি আইসক্রীম বিক্রির দায়ে উত্তমমধ্যম দিয়েছেন ক্ষুব্ধ জনতা৷ দাবদাহের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে ঠান্ডা পানীয় ও আইসক্রীম খাওয়ার প্রবণতা৷ সেই সুযোগকে কাজে লাগিয়ে একাংশের অসাধু ব্যবসায়ী মেয়াদ উত্তীর্ণ সামগ্রী বিক্রি করে চলেছে৷ অনেকেই কোন কিছু না জেনে এসব জিনিস খাচ্ছেন৷

তাতে পেটের রোগ সহ নানা রোগে আক্রান্ত হতে হচ্ছে৷ ফুটপাতে এসব মেয়াদ উত্তীর্ণ ঠান্ডা পানীয় ও অন্যান্য সামগ্রী দেদার বিক্রি হলেও কেউ তার খোঁজখবর রাখেন না৷ সেই সুযোগকে কাজে লাগিয়েই মেয়াদ উত্তীর্ণ জিনিসপত্র বিক্রি করা হচ্ছে৷ সোমবার মেয়াদ উত্তীর্ণ ঠান্ডা কলকি আইসক্রীম ও ঠান্ডা পানীয় বিক্রি করতে গিয়ে বিপাকে পড়ে এক বিক্রেতা৷ ঘটনা রাজবাড়ি সংলগ্ণ এলাকায়৷ এখানে প্রতিদিন ব্যাপক সংখ্যায় পর্যটকের সমাগম ঘটে৷ ফলে ফুটপাতের এসব দোকানে বেশ বিক্রিও হয়৷ তারা সেই সুযোগকে কাজে লাগিয়েই মেয়াদ উত্তীর্ণ সামগ্রীও বাজারজাত করে চলছে৷

এক কিশোরী ঠান্ডা পানীয় ও আইসক্রীম খেতে গিয়ে মেয়াদ উত্তীর্ণ সামগ্রীর হদিশ পায়৷ তখনই সে প্রতিবাদী হয়ে উঠে৷ ছুটে আসেন আশপাশ এলাকার লোকজনও৷ ঘটনার সত্যতা প্রত্যক্ষ করে ওই মেয়াদ উত্তীর্ণ সামগ্রী বিক্রেতাকে উত্তমমধ্যম দিতে শুরু করেন উপস্থিত লোকজনরা৷ তাতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে৷ ফুটপাত সহ বিভিন্ন দোকানপাটে মেয়াদ উত্তীর্ণ সামগ্রী বিক্রি বন্ধ করতে খাদ্য দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নিয়মিত তল্লাশি চালানো খুবই জরুরি৷ কিন্তু কর্মী স্বল্পতার অজুহাত দেখিয়ে কেউই এসব বিষয়ে কোনও ধরনের খোঁজখবর নিচ্ছেন না৷ সেই সুযোগকে বেছে নিচ্ছে অসাধুরা৷

Releated Posts

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু শনিবার, গ্রুপ এ-তে ভারত

কলকাতা, ১৮ জানুয়ারি (হি.স.): আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শনিবার থেকে শুরু হচ্ছে মালয়েশিয়ায়l মালয়েশিয়া, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top