News Flash

  • Home
  • Uncategorized
  • মহিলাকে ধর্ষণের পর হত্যা মৃতদেহ ময়নাতদন্তের সময় সাব্রুমে গ্রামবাসীদের বিক্ষোভ
Image

মহিলাকে ধর্ষণের পর হত্যা মৃতদেহ ময়নাতদন্তের সময় সাব্রুমে গ্রামবাসীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ জুন ৷৷ সাব্রুমের রতন মুনি এডিসি ভিলেজের ধূপছড়ি এলাকার বাঁশ বাগান থেকে ৩৫ বছর বয়সী রূপাইছু মগ এর মৃতদেহ উদ্ধার হয় বৃহস্পতিবার৷ এই গৃহবধূর মৃত্যুর কারন নিয়ে শুক্রবার সাব্রুম মহকুমার হাসপাতালের মর্গে ময়নাতদন্ত করার সময় এলাকা থেকে শতাধিক উপজাতি অংশের লোকজনরা এসে ভীড় জমায়৷ এলাকাবাসী ও পরিবারের পক্ষ থেকে হত্যার অভিযোগ তোলে৷

একই সাথে হত্যাকারির বিরুদ্ধে শাস্তির দাবী জানান৷ এই ঘটনা নিয়ে এদিন শাসক দলে সাব্রুম এলাকার মহিলা মোর্চার পক্ষ থেকে এক প্রতিনিধি দল সাব্রুম থানায় গেলে থানায় কর্তব্যরত ওসি কমল কর চৌধুরী তাদের সাথে দূর্ব্যবহার করেন বলে অভিযোগ৷ পরে সংবাদমাধ্যমের সামনে একরাশ ক্ষোভ উগড়ে দেন সাব্রুম মহিলা মোর্চার সহ- সভানেত্রী সুলতা মগ৷ মৃতার স্বামী থৈলা মগ এতটাই শোকাচ্ছন্ন যে ঠিক ভাবে কিছু বলতে পারছেন না৷ ময়নাতদন্তের পর ডঃ শ্যামরুপ ভট্টাচার্য্য জানান এইটি একটি অস্বাভাবিক মৃত্যু ৷ রতন মুনি এডিসি ভিলেজের মধুমগ পাড়ার বাসিন্দা দুই সন্তানের জননী রূপাইছু মগের মৃতদেহ উদ্ধারের ঘটনাকে ঘিরে ক্রমাগত রহস্য ঘনীভূত হচ্ছে৷


প্রসঙ্গত, রতনমণি এডিসি ভিলেজের বাসিন্দা থাইলা মগের স্ত্রী রুপাইছু মগ বাঁশ করুল সংগ্রহ করার জন্য ছুপছড়ির জঙ্গলে যান৷ অন্যদিকে তাঁর স্বামী ব্যাঙ্কের লোনের টাকা পরিশোধ করার জন্য মনুঘাটে একটি ব্যাঙ্কে গিয়েছিলেন৷ রুপাইছু মগ সকাল সাড়ে নয়টা নাগাদ জঙ্গলে গিয়েছিল বাঁশ করুল সংগ্রহ করার জন্য৷ স্বামী বাড়ি ফিরে আসলেও স্ত্রী বাড়ি ফিরেনি৷ দীর্ঘ সময় বাড়িতে ফিরে না আসায় থাইলা মগের সন্দেহ হয়৷ পরে এলাকাবাসীকে নিয়ে জঙ্গলে যায় খোঁজাখঁুজি করতে৷ জঙ্গলে গিয়ে দেখা যায় রূপাইছু মগের মৃতদেহ পড়ে রয়েছে৷ যদিও মৃতদেহে কোন আঘাত চিহ্ণ নেই৷ তবে, ওই মহিলাকে যে যৌন নির্যাতন করা হয়েছিল তা মৃতদেহ দেখে আন্দাজ করতে পারেন এলাকার লোকজন৷ সাথে সাথেই খবর দেয়া হয় সাব্রুম থানায়৷

থানার ওসি কমলকান্তি চৌধুরী অন্যান্য পুলিশ কর্মীদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছেন৷ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য স্থানীয় হাসপাতালের মর্গে পাঠিয়ে দেওয়া হয়েছে৷ এদিকে, মৃতার স্বামী সাব্রুম থানায় একটি মামলা দায়ের করেন৷ পুলিশ মামলা রুজু করে তদন্ত শুরু করেছে৷ তবে রাতে খবর লেখা পর্যন্ত পুলিশ এই হত্যাকান্ডের কোন ক্লু বের করতে পারেনি৷ ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ তবে, গ্রামবাসীর আশঙ্কা পরিচত কেউ ওই মহিলাকে ধর্ষণ করেছে এবং মহিলা যাতে পরে মুখ খুলতে না পারে তাই তাকে হত্যা কারা হয়েছে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top