News Flash

  • Home
  • Uncategorized
  • অগ্ণিদগ্দ হয়ে বৃদ্ধার মৃত্যু
Image

অগ্ণিদগ্দ হয়ে বৃদ্ধার মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, কদমতলা, ১১ জুন ৷৷ উত্তর জেলার কদমতলা থানাধীন সরসপুর এলাকায় ভয়াবহ অগ্ণিকাণ্ড৷ সরসপুর গ্রাম পঞ্চায়েতের ১নং ওয়ার্ডে ভয়াবহ অগ্ণিকাণ্ডে আগুনে পুড়ে বৃদ্ধার মৃত্যু হয়েছে৷ মৃতার নাম সুমতি মালাকার৷ সাথে একটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে৷

গতকাল সন্ধ্যাবেলা চা করতে গিয়ে গ্যাসের উনুন থেকে আগুনের সূত্রপাত৷ তবে কিভাবে আগুনের সূত্রপাত তা এখনও জানা যায়নি৷ মুহুর্তে গোটা রান্নাঘর আগুনের লেলিহান শিখায় গ্রাস করে ফেলে৷ রান্না ঘরে থাকা বিভিন্ন সামগ্রী সহ অন্যান্য আসবাবপত্র সম্পূর্ণ পুড়ে যায়৷ ঘরে থাকা সকল মানুষ প্রাণ নিয়ে ঘর থেকে বেরিয়ে গেলেও সুমতি মালাকার রান্না ঘর থেকে বের হতে পারেননি৷ ঘরের ভেতর অগ্ণিদগ্দ হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় বৃদ্ধা মহিলার৷

এদিকে আগুন লাগার তিন ঘণ্টা পর ঘটনাস্থলে উপস্থিত হয় দমকল বাহিনী৷ অগ্ণিদগ্দ হয়ে মৃত্যুর ঘটনায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে৷ দমকলের ইঞ্জিন সহ দমকল কর্মীরা দেরিতে আসায় এলাকার মানুষ ক্ষোভে ফেটে পড়েন৷ তখন ঘটনাস্থলে ছুটে এসে কদমতলা থানার পুলিশ পরিস্থিতির সামাল দেয়৷ সুমতি মালাকারের দুই ছেলে ও একে মেয়ে রয়েছে৷ স্বামী অনিল মালাকার অনেক আগেই পরলোক গমন করেছেন৷ আগুনে পুড়ে ছাই রান্না ঘর সহ অন্যান্য আসবাবপত্র৷ ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় লক্ষাধিক টাকা৷ অগ্ণিনির্বাপক দপ্তরের কর্মী সঞ্জয় মল্লিক জানান, কদমতলা থেকে সরলা যাওয়ার রাস্তা বন্ধ থাকায় অনেক ঘুরে ঘটনাস্থলে যেতে হয়েছে দমকল কর্মীদের৷ তারা গিয়ে দেখেন আগুন নিয়ন্ত্রণে এসে গেছে৷ দমকল কর্মী সঞ্জয় মল্লিক আরও জানান, যে ঘরটিতে আগুন লেগেছে সেই ঘরে গুড়ের টিন সহ মাটিতে অনেক লোহার রড ছিল৷ আর এই রডের মধ্যে সুমতি মালাকারের পা আটকে যাওয়াতে তিনি ঘর থেকে বের হতে পারেননি৷ ঘরের ভিতরে অগ্ণিদগ্দ হয়ে তাঁর মৃত্যু হয়৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top