News Flash

  • Home
  • Uncategorized
  • সপ্তদশ লোকসভা : প্রোটেম স্পিকার হতে চলেছেন বীরেন্দ্র কুমার
Image

সপ্তদশ লোকসভা : প্রোটেম স্পিকার হতে চলেছেন বীরেন্দ্র কুমার

নয়াদিল্লি, ১১ জুন (হি.স.): সপ্তদশ লোকসভার প্রোটেম স্পিকার হতে চলেছেন মধ্যপ্রদেশের বিজেপি সাংসদ ড. বীরেন্দ্র কুমার| মঙ্গলবার সরকারি সূত্রে এমনই জানা গিয়েছে| সাত-বারের সাংসদ ৬৫ বছর বয়সি বীরেন্দ্র কুমার মধ্যপ্রদেশের টিকামগড় থেকে লোকসভা নির্বাচনে জয়ী হয়েছেন| প্রোটেম স্পিকার হিসেবে তিনিই নির্বাচিত সাংসদদের শপথবাক্য পাঠ করাবেন| এর আগে পূর্বতন মোদী সরকারের আমলে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ছিলেন বীরেন্দ্র কুমার|

উল্লেখ্য, সপ্তদশ লোকসভার অধিবেশন শুরু হবে আগামী ১৭ জুন থেকে| চলবে ২৬ জুলাই পর্যন্ত| স্পিকার নির্বাচন করা হবে আগামী ১৯ জুন| নতুন সরকার প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করবে আগামী ৫ জুলাই| ১৭ জুন থেকে অধিবেশন শুরু হয়ে সেই দিন এবং তার পরের দিন, দু’দিন ধরে চলবে লোকসভার নির্বাচিত সাংসদদের শপথগ্রহণ অনুষ্ঠান| প্রথম দিন সংসদের উভয় কক্ষের যৌথ অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ|

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top