News Flash

  • Home
  • Uncategorized
  • স্ট্রীট লাইট প্রকল্পের করুণ অবস্থা খুব শীঘ্রই ব্যবস্থা নেবে সরকার

স্ট্রীট লাইট প্রকল্পের করুণ অবস্থা খুব শীঘ্রই ব্যবস্থা নেবে সরকার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুন৷৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব যেখানে আগরতলা শহরকে স্মার্ট করার জন্য তৎপর রয়েছেন সেখানে আগরতলা পুর নিগমের তরফে একপ্রকার উদাসীনতা দেখাচ্ছে৷ রাজধানী আগরতলা শহরের তথা পুর নিগম এলাকার প্রায় চল্লিশ শতাংশ স্ট্রীট লাইট জ্বলছে না৷ তাতে জনগণের নানা সমস্যার সৃষ্টি হচ্ছে৷


অভিযোগ উঠেছে আগরতলা পুর নিগম যে সংস্থাকে এই স্ট্রীট লাইট সরবরাহ এবং সংযোগের দায়িত্ব দিয়েছে সেই সংস্থা সঠিক ভাবে কাজ করছে না৷ বিষয়টি মুখ্যমন্ত্রীর গোচরে নেয়া হয়েছে বলে খবর৷ খুব শীঘ্রই এই ব্যাপারে রাজ্য সরকার ব্যবস্থা গ্রহণ করতে চলেছে৷


জানা গিয়েছে, বাম শাসিত আগরতলা পুর নিগমের তরফ থেকে স্ট্রীট লাইট প্রকল্পের বরাত কেরালার একটি সংস্থাকে দিয়েছিল সাত বছরের জন্য৷ কিন্তু, গত এক বছর যাবত দেখা দিয়েছে শহরের স্ট্রীট লাইটগুলি ঠিকঠাক ভাবে কাজ করছে না৷ বর্তমানে অন্য একটি সংস্থা এই কাজের বরাত নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছে বলে খবর৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top