News Flash

  • Home
  • Uncategorized
  • বিশ্বকাপে রূদ্ধশ্বাস লড়াইয়ে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে জয় অস্ট্রেলিয়ার
Image

বিশ্বকাপে রূদ্ধশ্বাস লড়াইয়ে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে জয় অস্ট্রেলিয়ার

নটিংহ্যাম, ৭ জুন (হি.স.) : ট্রেন্ট ব্রিজে রূদ্ধশ্বাস লড়াইয়ে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে জয় পেল অস্ট্রেলিয়া৷ মিচেল স্টার্কের দুরন্ত বোলিংয়ে রুদ্ধশ্বাস লড়াইয়ে ওয়েস্ট ইন্ডিজকে ১৫ রানে হারিয়ে ম্যাচ জিতে নেয় অস্ট্রেলিয়া৷ সেই সঙ্গে অধিনায়ক হিসেবে টানা ১০টি একদিনের ম্য্যাচে জয় পেলেন ফিঞ্চ৷ রবিবার কেনিংটন ওভালে ভারতের বিরুদ্ধে খেলবে অস্ট্রেলিয়া৷


ম্যাচের শুরুটা দারুণ করেছিল ওয়েস্ট ইন্ডিজ কিন্তু শেষটা করল অস্ট্রেলিয়া৷ ম্যাচের শুরুতে অজি ইনিংসে ধস ধরিয়েছিলেন ক্যারিবিয়ান পেসাররা৷ আর ম্যাচের শেষে ক্যারিবিয়ান ব্যাটসম্যানদের দায়িত্বজ্ঞান ব্যাটিং অজিদের হাতে জয় তুলে দেয়৷ ২৮৯ রান তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি ওয়েস্ট ইন্ডিজের৷ মাত্র ৩১ রানে দুই ক্যারিবিয়ান ওপেনারই ড্রেসিংরুমে ফেরেন৷ এভিন লুইস ১ এবং ক্রিস গেইল ২১ রান করে আউট হন৷ কিন্তু তৃতীয় উইকেটে হোপ-পুরনের ৬৮ রানের পার্টনারশিপে লড়াইয়ে ফেরে ওয়েস্ট ইন্ডিজ৷ ৬৮ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন হোপ৷ মন্থর ইনিংস হলেও দলের জন্য হোপের এই ব্যাটিং ছিল অপরিহার্য৷ ১০৫ বলের ইনিংসে মাত্র সাতটি বাউন্ডারি মারেন হোপ৷ তবে ৩৬ বলে ৪০ রানের ঝোড়ো ইনিংস খেলেন পুরান৷ এর পর দলের হাল ধরেন ক্যাপ্টেন জেসন হোল্ডার৷ তাঁর অনবদ্য হাফ-সেঞ্চুরিতে জয়ের স্বপ্ন দেখতে শুর করে ওয়েস্ট ইন্ডিজ৷ কিন্তু শেষরক্ষা হয়নি৷ ৪৬ ওভারে মিচেল স্টার্কের জোড়া উইকেটে ক্যারিবিয়ান ইনিংসের কফিন শেষ পেরেক পুঁতে দেন৷ ৯ উইকেটে ২৭৩ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ৷


কিন্তু দলকে ২৮৮ রানে পৌঁছে দেন কুলটার-লাইন ও স্মিথের অনবদ্য লড়াই৷ আফগানদের বিরুদ্ধে প্রথম ম্যাচ রান না-পেলেও এদিন ক্যারিবিয়ান পেসারদের বিরুদ্ধে বুক চিতিয়ে লড়াই করে ৭৩ রানের অনবদ্য ইনিংস খেলেন প্রাক্তন অজি অধিনায়ক৷ ১০৩ বলের ইনিংসে মাত্র ৭টি বাউন্ডারি মারেন স্মিথ৷ তাঁর সঙ্গে প্রথমে ক্যারি ও পরে কুলটার-নাইল বড় পার্টনারশিপ গড়ে বিপর্যয় কাটিয়ে অস্ট্রেলিয়াকে বড় রানে পৌঁছে দেন৷ ষষ্ঠ উইকেটে স্মিথ ও ক্যারি ৬৮ এবং সপ্তম উইকেটে ১০২ রানের পার্টনারশিপ গড়েন স্মিথ ও কুলটার৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top