News Flash

  • Home
  • Uncategorized
  • পুলওয়ামা এনকাউন্টার : সুরক্ষা বাহিনীর গুলিতে খতম নিখোঁজ এসপিও-সহ ৪ জন সন্ত্রাসবাদী, উদ্ধার চারটি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র
Image

পুলওয়ামা এনকাউন্টার : সুরক্ষা বাহিনীর গুলিতে খতম নিখোঁজ এসপিও-সহ ৪ জন সন্ত্রাসবাদী, উদ্ধার চারটি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র

শ্রীনগর, ৭ জুন (হি.স): কাশ্মীর উপত্যকায় জঙ্গি নিকেশ অভিযানে আবারও বড়সড় সাফল্য পেল নিরাপত্তা রক্ষী বাহিনী। জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলার পাঞ্জরান লস্সিপোরা এলাকায় নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম হয়েছে ৪ জন সন্ত্রাসবাদী। নিহত সন্ত্রাসবাদীদের মধ্যে নিখোঁজ দু’জন স্পেশ্যাল পুলিশ অফিসারও রয়েছে।

মাত্র ২৪ ঘন্টা আগেই জঙ্গি সংগঠনে যোগ দিয়েছিল ওই দু’জন এসপিও। গুলির লড়াই শেষে এনকাউন্টারস্থল থেকে উদ্ধার হয়েছে চারটি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ। নিহত সন্ত্রাসবাদীদের নাম হল, শাবির আহমেদ (এসপিও), সুলেইমান আহমেদ (এসপিও), ইরফান আহমেদ ভাট এবং আশিক হুসেইন গনী। মৃত্যুর মাত্র ২৪ ঘন্টা আগেই সন্ত্রাসবাদী সংগঠনে যোগ দিয়েছিল শাবির এবং সুলেইমান। জম্মু ও কাশ্মীর পুলিশের স্পেশাল পুলিশ অফিসার পদে কর্মরত ছিল শাবির ও সুলেইমান। নিজেদের সার্ভিস রাইফেল নিয়ে বৃহস্পতিবার সকাল থেকেই তারা নিখোঁজ ছিল।


জম্মু ও কাশ্মীর পুলিশের উর্ধ্বতন এক কর্তা জানিয়েছেন, বিশ্বস্ত সূত্রে খবর পাওয়া যায় দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার পাঞ্জরান লস্সিপোরা এলাকায় লুকিয়ে রয়েছে বেশ কয়েকজন সন্ত্রাসবাদী। বিশ্বস্ত সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে থেকেই সন্দেহজনক ওই স্থানে তল্লাশি অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী। তল্লাশি অভিযান চলাকালীন নিরাপত্তা বাহিনীর জওয়ানদের নিশানা করে এলোপাথাড়ি গুলি চালাতে থাকে সন্ত্রাসবাদীরা।

এরপরই উভয়পক্ষের মধ্যে গুলির লড়াই শুরু হয়। রাতভর গুলির লড়াই শেষে শুক্রবার সকালে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম হয়েছে নিখোঁজ দু’জন এসপিও-সহ ৪ জন সন্ত্রাসবাদী। পদস্থ ওই পুলিশ কর্তা আরও জানিয়েছেন, সাময়িকের জন্য গুলির লড়াই থেমে যাওয়ার পর এনকাউন্টারস্থলে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয়েছে চারটি অত্যাধুনিক একে সিরিজের আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ। শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও গুলির লড়াই চলছে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top