News Flash

  • Home
  • Uncategorized
  • কদমতলায় দুই কুখ্যাত বাইক চোর পুলিশের জালে
Image

কদমতলায় দুই কুখ্যাত বাইক চোর পুলিশের জালে

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ৫ জুন ৷৷ উত্তর জেলার ধর্মনগর মহকুমার বিভিন্ন এলাকা থেকে প্রতিনিয়ত মোটর বাইক চুরি যাচ্ছে৷ এই চোর চক্রের সাথে জড়িতদের ধরতে তৎপর পুলিশ৷সবচেয়ে আশ্চর্যজনক বিষয় বাইক চুরিতে যে সমস্ত যুবকদের নাম উঠে এসেছে তারা সবই ভালো পরিবারের ছেলে৷ আরো জানা গেছে এরা ড্রাগ সহ বিভিন্ন নেশা সেবনের টাকা জোগাড় করতে গিয়ে বাইক চুরিতে নেমেছে৷

এই চক্রে আসামের একটি চোর চক্রও জড়িত আছে৷গত চার দিন পূর্বে কদমতলা থানা এলাকা থেকে একটি বাইক চুরি হয়ে যাওয়ার অভিযোগ আসে কদমতলা থানার পুলিশের হাতে৷ সাথে সাথেই কদমতলা থানার ওসি দেবজিত চ্যাটার্জি ও আই ও অপু দাস তদন্তে নেমে কুখ্যাত দুই বাইক চোরকে আটক করেন৷আটকাধীন দুই চোর প্রসেনজিৎ পাল(২২) কদমতলা এলাকার পাল পাড়ার বাসিন্দা এবং অপর চোরটি মিলন দেব(২৩) চুরাইবাড়ি এলাকার রেল তিমাথার বাসিন্দা৷

ধৃত দুই চোর কদমতলা পুলিশের জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে ওরাই বাইক চুরি কান্ডে যুক্ত৷কদমতলা থানার পুলিশ আটকাধীন চোরের জিজ্ঞাসাবাদের উপর ভিত্তি করেই কদমতলা থানা এলাকার পৃথক পৃথক দুটি যাওগা থেকে চুরি হওয়া দুটি বাইক উদ্ধার করে৷ ধৃতদের জিজ্ঞাসাবাদ করে বহু তথ্য জানতে পেরেছে পুলিশ৷আজ ধৃত দুই চোরকে ধর্মনগর জেলা আদালতে প্রেরণ করা হয়৷প্রসঙ্গত গত চারদিন আগে কদমতলা বাজার থেকে একটি বাইক চুরি হয় প্রতিনিয়ত বাইক চুরির ঘটনায় উৎকণ্ঠায় ধর্মনগর মহকুমার বাসিন্দারা৷ এই অভিযানের নেতৃত্ব দেন কদমতলা থানার ওসি দেব জিৎ চ্যাটার্জী ও এস আই অপু দাস৷

থানার ওসি জানান, ধৃত দুই চোর স্বীকার করেছে যে ওরা বাইক চুরি কান্ডে যুক্ত৷ ওদের জিজ্ঞাসাবাদ করেই চুরি হওয়া দুটি বাইক উদ্ধার করতে সক্ষম হয়েছেন৷দুটি বাইক নম্বর বিহীন হিরো সুপার স্ফেন্ডার৷কালো ও লাল রঙের দুটি বাইক৷উনি আরো জানান,উনাদের এধরনের প্রয়াস জারি থাকবে এবং উনারা চেষ্টা করছেন এই বাইক চুরি চক্রের বাকি পাণ্ডাদের জালে তুলতে৷কদমতলা থানার পুলিশ মামলা হাতে নিয়েছে ঘটনাটি তদন্ত করছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top