News Flash

  • Home
  • Uncategorized
  • এলপিজি সিলিন্ডারে কারচুপি, তিনটি ট্রাক সহ আটক ছয়জন
Image

এলপিজি সিলিন্ডারে কারচুপি, তিনটি ট্রাক সহ আটক ছয়জন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ জুন ৷৷ উত্তর জেলা পুলিশ সুপার অভিযানে বের হয়ে গ্যাস কেলেঙ্কারির কারণ এবং নায়কদের গ্রেপ্তার করলেন৷ দীর্ঘদিন ধরে গ্রাহকদের অভিযোগ ছিল গ্যাসের সিলিন্ডারে যতটুকু গ্যাস থাকার কথা গ্রাহকরা তাদের হিসেব মতো ততটুকু পাচ্ছে না৷ এই অভিযোগের ভিত্তিতে উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী অনুসন্ধান শুরু করেন৷ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন গ্যাস সিলিন্ডারের গাড়িগুলিকে দাঁড় করিয়ে রাতের অন্ধকারে পানিসাগর থানাধীন এলাকার নোয়াগাং ও রামনগর এলাকায় সিলিন্ডারে গ্যাস কমানো এবং খালি সিলিন্ডার ভরানোর কাজ চলে৷

মঙ্গলবার রাতে পুলিশ সুপার এবং পানিসাগরের এসডিপিও নেতৃত্বে এই দুই এলাকায় অভিযান চালিয়ে তিনটি গ্যাসের গাড়ি, ৫ জন শ্রমিক এবং একজন চালককে আটক করে৷ বাকি দু’জন চালক পালিয়ে যায়৷ এই তিনটি ট্রাকই শিলচর থেকে গ্যাস নিয়ে আগরতলা এবং অমরপুরের উদ্দেশ্যে যাচ্ছিল৷ পাঁচজন শ্রমিক দেবেশ দাস (২৪), দীপু দাস (২৪), পরিতোষ দাস (২২), ভবতোষ দাস (২৪) এদের প্রত্যেকেরই বাড়ি পানিসাগর থানাধীন পেকুছড়াতে এবং নয়ন দাস (২৫)-এর বাড়ি শিলচরে৷ তিনটি গ্যাসবাহী লরি এস-আইআইসিসি-৪৮৭৯, এএস-আইআইওসি-১৮০০ এবং টিআর-০১সি-১৮৬৬ আটক করে পানিসাগর থানায় রাখা হয়েছে৷ চালক প্রাণজিৎ দাসকে আটক করা হয়েছে-তার বাড়িও পেকুছড়াতে৷

সাধারণত প্রতিটি লরিতে ৩০৬টি করে সিলিন্ডার থাকে, কিন্তু ২০ সিলিন্ডার খালি পাওয়া গেছে যেগুলি গ্যাস ভরা হবে৷ পরিবর্তে ২০ সিলিন্ডার বিক্রি করে দেওয়া হয়েছে৷ ৪টি মেশিন এবং প্রচুর পরিমাণে গ্যাস সিলিন্ডারের কর্ক পাওয়া গেছে৷ মেশিনগুলি দিয়ে অনায়াসেই এক সিলিন্ডার থেকে অন্য সিলিন্ডারে গ্যাস পাঠানো যায়৷ পুলিশ সুপার জানান তাদের বিরুদ্ধে ৩৬/১৯-এ মামলা নেওয়া হয়েছে এবং স্পেশাল কেইস হিসাবে বিবেচনা করে এমন ধারা দেওয়া হবে যাতে জামিন না পায়৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top