News Flash

  • Home
  • Uncategorized
  • সোনামুড়ায় আটক আন্তর্জাতিক ড্রাগ মাফিয়া, ট্রানজিট রিমান্ডে নিতে আসছে মিজোরাম পুলিশ
Image

সোনামুড়ায় আটক আন্তর্জাতিক ড্রাগ মাফিয়া, ট্রানজিট রিমান্ডে নিতে আসছে মিজোরাম পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ জুন ৷৷ আন্তর্জাতিক ড্রাগ মাফিয়াকে জালে তুলেছে পুলিশ৷ বুধবার ভোরে সিপাহিজলা জেলার সোনামুড়া থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সোনামুড়া নগর পঞ্চায়েতের ৬ নম্বর ওয়ার্ডের একটি বাড়ি থেকে সামসুল আলম (৫০) নামের ড্রাগ মাফিয়াকে আটক করেছে৷ তার বিরুদ্ধে মিজোরামের চাম্পাই থানায় মাদক পাচারের মামলা রয়েছে৷ সোনামুড়া থানার ওসি জানিয়েছেন, মিজোরাম পুলিশকে তার গ্রেফতারির খবর দেওয়া হয়েছে৷ তারা ত্রিপুরার উদ্দেশে রওয়ানা দিয়েছে৷ ধৃত সামসুল আলমকে ট্রানজিট রিমান্ডে মিজোরামে নিয়ে যাওয়া হবে৷

প্রসঙ্গত, মাদক পাচারে ত্রিপুরাকে কড়িডর হিসেবে ব্যবহার করা হচ্ছে৷ ফলে, আন্তর্জাতিক ড্রাগ মাফিয়াদের এখন ত্রিপুরায় অবাধ বিচরণ, তা সামসুল আলমের গ্রেফতারিতে স্পষ্ট৷ তাকে জিজ্ঞাসাবাদ করছে সোনামুড়া থানার পুলিশ৷
সোনামুড়া থানার ওসি জানিয়েছেন, মিজোরামের চাম্পাই থানায় সামসুলের বিরুদ্ধে মাদক পাচারের মামলা রয়েছে৷ তাই গ্রেফতারি এড়াতে পালিয়ে বেড়াচ্ছিল সে৷ ওসি-র কথায়, সামসুল নিজেকে অসমের শিলচরের বাসিন্দা বলে ত্রিপুরায় পরিচয় দিয়েছে৷ সোনামুড়া নগর পঞ্চায়েতের ৬ নম্বর ওয়ার্ডের ওই বাড়িতে ১৫ দিন ধরে ভাড়াটে হিসেবে জীবনযাপন করছিল সে৷ কিন্তু, তার প্রকৃত ঠিকানা হল মায়ানমার৷ ওসি দাবি করেন, মায়ানমারের আরকান প্রদেশের বাসিন্দা সামসুল আলম৷ আন্তর্জাতিক ড্রাগ মাফিয়া হিসেবে তার যথেষ্ট কুখ্যাতি রয়েছে৷ তিনি বলেন, ইয়াবা ট্যাবলেট পাচারের উদ্দেশ্যেই সামসুল এই অঞ্চলে ঘোরাফেরা করছিল৷

সোনামুড়ায় কীভাবে সামসুল বাড়ি ভাড়া নিয়েছে, সেই তদন্ত খুবই জরুরি বলে মনে করছে পুলিশ৷ সোনামুড়া থানার ওসি-র মতে, পরিচয় ছাড়া এভাবে বাড়ি ভাড়া নেওয়া সম্ভব নয়৷ তাই, তার সাথে যুক্তদেরও খুঁজে বের করতে হবে৷ সে মোতাবেক তদন্ত চলবে বলে জানিয়েছেন তিনি৷

এদিকে, মিজোরাম পুলিশকে ইতিমধ্যেই সামসুল আলমের গ্রেফতারির খবর দিয়েছে সোনামুড়া থানার পুলিশ৷ মিজোরামের চাম্পাই থানা থেকে পুলিশের এক বিশেষ দলও ত্রিপুরার উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে৷ সোনামুড়া থানার ওসি জানিয়েছেন, মিজোরামের চাম্পাই থানার পুলিশ সামসুল আলমকে ট্রানজিট রিমান্ডে নিয়ে যাবে৷ তবে সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করে যে তথ্য বেরিয়ে আসবে তা মিজোরাম পুলিশ ত্রিপুরা পুলিশকেও জানাবে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top