News Flash

  • Home
  • Uncategorized
  • অসমে মর্মান্তিক সড়ক দুৰ্ঘটনা, হত সেনাবাহিনীর দুই জওয়ান, আহত এক
Image

অসমে মর্মান্তিক সড়ক দুৰ্ঘটনা, হত সেনাবাহিনীর দুই জওয়ান, আহত এক

রাঙাপাড়া (অসম), ৪ জুন (হি.স.) : মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেছেন ভারতীয় সেনাবাহিনীর দুই জওয়ান। একই ঘটনায় অন্য এক জওয়ান আহত হয়েছেন। তাঁকে সংকটজনক অবস্থায় সেনা হাসপাতালে নিয়ে ভরতি করা হয়েছে। ঘটনা মঙ্গলবার সকাল প্রায় ছয়টা নাগাদ মধ্য অসমের শোণিতপুর জেলার রাঙাপাড়ায় সংঘটিত হয়েছে।

প্রাপ্ত খবরে প্রকাশ, আজ ভোর প্রায় সাড়ে পাঁচটা নাগাদ স্থলসেনার শক্তিমান গাড়িতে করে কয়েকজন জওয়ান শোণিতপুর জেলারই ফুলবাড়ি ছাউনি থেকে রাঙাপাড়া আসছিলেন। কিন্তু রাঙাপাড়া পৌঁছার সামান্য আগে নাকারাহোলা নামক স্থানে এসে গাড়িটি দুর্ঘটনাগ্রস্ত হয়। স্থানীয় কতিপয় মানুষ ঘটনাটি দেখে সঙ্গে সঙ্গে দুর্ঘটনাগ্রস্ত উলটে যাওয়া শক্তিমানের নীচ থেকে সেনাদের উদ্ধারকার্যে নেমে পড়েন। ইত্যবসরে খবর যায় রাঙাপাড়া ও ফুলবাড়ি সেনা ছাউনিতে। খবর পেয়ে ছুটে এসে উদ্ধারে নামেন সেনা আধিকারিকরা। আহতদের নিয়ে যাওয়া হয় সেনা হাসপাতালে। সেখানে দুই জওয়ানকে মৃত বলে ঘোষণা করা হয়। 

নিহত বা আহতদের পরিচয় পাওয়া যায়নি। তাছাড়া কী করে সেনাবাহিনীর গাড়িটি দুর্ঘটনার শিকার হয়েছে তা-ও এই খবর লেখা পর্যন্ত জানা যায়নি। তবে মনে করা হচ্ছে, নিয়ন্ত্রণ হারানোর ফলেই মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে। জানা গেছে, আহত জওয়ান গাড়ির চালক ছিলেন। তাঁকে ড্রাইভিং সিট থেকে উদ্ধার করা হয়েছে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top