News Flash

  • Home
  • Uncategorized
  • জম্মু রেল স্টেশনের কাছে ভয়াবহ আগুন : পুড়ে ছাই ১৫০টি ঝুপড়ি, সর্বহারা অসংখ্য মানুষ
Image

জম্মু রেল স্টেশনের কাছে ভয়াবহ আগুন : পুড়ে ছাই ১৫০টি ঝুপড়ি, সর্বহারা অসংখ্য মানুষ

জম্মু, ৩ জুন (হি.স.): গভীর রাতে আগুন-আতঙ্ক জম্মু রেলওয়ে স্টেশনের কাছে মারাঠা মোহাল্লায়| আগুনের লেলিহান শিখায় ভস্মীভূত হয়ে গেল অন্ততপক্ষে ১৫০টি ঝুপড়ি| রবিবার রাতে জম্মু রেলওয়ে স্টেশনের কাছে মারাঠা মোহল্লায় ভয়াবহ আগুন লাগে| বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গিয়েছে অন্ততপক্ষে ১৫০টি ঝুপড়ি, আগুনে পুড়ে যাওয়া ১৫০টি ঝুপড়ির মধ্যে ৪১টি ঝুপড়িতে রোহিঙ্গারা বসবাস করত| বিধ্বংসী অগ্নিকাণ্ডে গৃহহীন হয়ে পড়লেন অসংখ্য মানুষ|

সোমবার সকালে ঝুপড়িতে বসবাসকারী বাসিন্দারা জানিয়েছেন, ‘রবিবার রাতে ভয়াবহ আগুন লাগে মারাঠা মোহাল্লাতে| হাওয়ার কারণে দ্রুত ছড়িয়ে পড়ে আগুন| তত্ক্ষণাত্ অবগত করা সত্ত্বেও, প্রায় এক ঘন্টা পর আগুন নেভাতে ঘটনাস্থলে আসে দমকলের ইঞ্জিন| ততক্ষণে আগুনে পুড়ে যায় অসংখ্য ঝুপড়ি| প্রশাসনের পক্ষ থেকেও কেউ আসেনি|’ পুলিশ ও দমকল সূত্রের খবর, রবিবার রাতে জম্মু রেল স্টেশন থেকে কিছুটা দূরে মারাঠা মোহল্লায় ভয়াবহ আগুন লাগে| আগুনের লেলিহান শিখায় শতাধিক ঝুপড়ি পুড়ে গিয়েছে| তবে, হতাহতের কোনও খবর নেই| এদিকে, দমকল দেরিতে আসায় ও প্রশাসনের কেউ না আসায় ক্ষোভে ফেটে পড়েছেন ঝুপড়ির বাসিন্দারা|

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top