News Flash

  • Home
  • Uncategorized
  • ছত্তিশগড় থেকে ১৫ লক্ষ টাকা মূল্যের গাঁজা বাজেয়াপ্ত করলো পুলিশ, গ্রেফতার ৩
Image

ছত্তিশগড় থেকে ১৫ লক্ষ টাকা মূল্যের গাঁজা বাজেয়াপ্ত করলো পুলিশ, গ্রেফতার ৩

রায়পুর, ২ জুন (হি.স.) : ১৫ লক্ষ টাকা মূল্যের গাঁজা বাজেয়াপ্ত করল পুলিশ। ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে, ছত্তিসগড়ের মহাসামুন্ড জেলায়। রবিবার পুলিশের তরফ থেকে এই তথ্য জানা গিয়েছে।

ছত্তিসগড়ের মহাসামুন্ড জেলা থেকে শনিবার সন্ধ্যায় ১৫ লক্ষ টাকা মূল্যের গাঁজা বাজেয়াপ্ত করলো পুলিশ। ঘটনায় তিন জনকে গ্রেফতারও করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, শনিবার সন্ধ্যায় পুলিশ ছত্তিসগড়ের মহাসামুন্ড জেলায় টহল দেওয়ার সময় একটি গাড়ি থেকে নিষিদ্ধ মাদকসহ কিছু টাকা উদ্ধার করে।

মহাসামুন্ডের সুপারিটেনডেন্ট অফ পুলিশ সন্তোষ সিং জানিয়েছেন, নিষিদ্ধ বস্তু রায়পুর থেকে ওডিশায় পাচার করা হচ্ছিল। ছত্তিসগড়ের মহাসামুন্ড জেলায় জাতীয় সড়ক দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিলো। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে শনিবার সন্ধ্যায় টহল চালিয়ে নিষিদ্ধ সামগ্রী বাজেয়াপ্ত করে।

গাড়ির তল্লাশি চালিয়ে ৩০০ প্যাকেট গাঁজা উদ্ধার করে পুলিশ। প্রত্যেকটি প্যাকেটের ওজন ১ কেজি। ঘটনায় গাড়ির চালক ও তার দুই সহযোগীকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ আরও জানিয়েছে, গাঁজার প্যাকেটগুলি পাস্টিকের ব্যাগে প্যাক করা অবস্থায় সবজি রাখার কন্টেনারে রাখা ছিল।

ধৃত দের নাম, কারণ লাহারে (২১), চালক জয়সিং সাতনামী (৩৩), রামলাল ভার্মা (২৯). পুলিশ সূত্রে এই তথ্য জানা গিয়েছে।

সিং জানিয়েছেন, শনিবার সন্ধ্যায় তিনটি মোবাইল ফোন, ২,৯০০ টাকা এবং গাড়িটিকে বাজেয়াপ্ত করেছে পুলিশ। ঘটনায় একটি মামলা রুজু করেছে পুলিশ।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top