News Flash

  • Home
  • Uncategorized
  • বিশ্ব পরিবেশ দিবসে ১৫ লক্ষ গাছের চারা রোপণ করে রেকর্ড গড়তে চলেছে মেঘালয়
Image

বিশ্ব পরিবেশ দিবসে ১৫ লক্ষ গাছের চারা রোপণ করে রেকর্ড গড়তে চলেছে মেঘালয়

শিলং (মেঘালয়), ২ জুন (হি.স.) : আসন্ন বিশ্ব পরিবেশ দিবসের দিন উত্তর-পূর্বাঞ্চলের অন্যতম পাহাড়ি রাজ্য মেঘালয় ১৫ লক্ষ গাছের চারা রোপণ করে বিশ্ব দৃষ্টান্ত রচনা করতে চলেছে। নিজের রাজ্যকে সবুজায়ন করে পরিবেশ প্ৰদূষণ রোধ করতে এই মহৎ প্ৰচেষ্টা হাতে নিয়েছে মেঘালয় সরকার।

গত ৩০ মে মুখ্যমন্ত্ৰী কনরাড সাংমা আসন্ন বিশ্ব পরিবেশ দিবসের দিন ১৫ লক্ষ মিলিয়ন গাছের চারা রোপণ করতে রাজ্যের আপামর জনসাধারণকে অনুরোধ জানিয়েছিলেন। মুখ্যমন্ত্ৰীর অনুরোধকে স্বাগত জানিয়ে রাজ্যের জনসাধারণ অতি উৎসাহের মাধ্যমে গাছের চারা রোপণ করতে ময়দানে নেমে গিয়েছেন।

রাজ্যের মুখ্যমন্ত্ৰী কনরাড কে সাংমাই তাঁর টুইটার অ্যাকাউন্টে এই আবেদন জানিয়ে লিখেছিলেন, ‘আমি মেঘালয়ের সর্বস্তরের জনসাধারণের কাছে অনুরোধ জানাচ্ছি, আসন্ন বিশ্ব পরিবেশ দিবসের দিন ১৫ লক্ষ মিলিয়ন গাছের চারা রোপণ করব। পরিবেশ সজাগতা সম্পর্তিত আমাদের এই আন্দোলনের সমভাগী হতে রাজ্যবাসীকে অনুরোধ জানাচ্ছি। আমাদের এই সুবজ পৃথিবী গড়ার যাত্ৰায় অংশগ্ৰহণ করে সবাই বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করুন।’

মেঘালয় সরকারের এই প্ৰচেষ্টা এখন সকলের দৃষ্টি আকৰ্ষণ করেছে। বহু মানুষ সরকারের এই অভিনব কর্মসূচি এবং প্রচেষ্টাকে সমৰ্থন জানিয়ে এগিয়ে এসেছেন। মেঘালয় সরকারের এই প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন অসংখ্য জনতা।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top