News Flash

  • Home
  • Uncategorized
  • অন্ধ্রপ্রদেশের বিশেষ মর্যাদার দাবিতে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক জগনমোহন রেড্ডির
Image

অন্ধ্রপ্রদেশের বিশেষ মর্যাদার দাবিতে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক জগনমোহন রেড্ডির

নয়াদিল্লি, ২৬ মে (হি.স.) : বিপুল জন সমর্থন পেয়ে অন্ধ্রপ্রদেশে এন চন্দ্রবাবু নাইডুকে হটিয়ে দিয়ে ক্ষমতায় এসেছেন ওয়াইএসআর কংগ্রেস নেতা জগনমোহন রেড্ডি। আর জয়লাভের পর রবিবার দিল্লিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। শপথগ্রহণ অনুষ্ঠানের জন্য আমন্ত্রণও করেন জগনমোহন রেড্ডি। 


এদিন প্রধানমন্ত্রী সঙ্গে বৈঠকে অন্ধ্রপ্রদেশের বিশেষ মর্যাদার দাবিটি উত্থাপন করেন জগনমোহন। পাশাপাশি বকেয়া প্রকল্প বাস্তবায়িত করার জন্য অনুরোধ করেন ওয়াইএসআর কংগ্রেস প্রধান। পোলাভরম প্রকল্পের জন্য অর্থ বরাদ্দ, কাডাপা ইস্পাত প্রকল্প, অনগ্রসর জেলার স্বীকৃতি, দুগারাজাপট্টনমে বন্দর, ভাইজাক থেকে বিশাখাপত্তনম পর্যন্ত মেট্রো রেল পরিষেবা সম্পূর্ণ করার জন্য অনুরোধ করেন তিনি। আলোচনায় রাজ্যের বকেয়া প্রাপ্য নিয়ে বৈঠক হয়।

প্রধানমন্ত্রী কাছে জগমমোহন রেড্ডি রাজ্যের জন্য ৩০ হাজার কোটি বরাদ্দ মিটিয়ে দেওয়ার দাবি তোলেন। অন্যদিকে আগামীদিনে এনডিএ জোটে ওয়াইএসআর কংগ্রেস যোগ দেবে কিনা তা নিয়ে এদিনর বৈঠকের পর জল্পনা শুরু হয়েছে। উল্লেখ্য, অন্ধ্রপ্রদেশের বিধানসভা নির্বাচনে ১৫১টি আসনে জয়লাভ করে সরকার গড়তে চলেছে জগনমোহন রেড্ডি। অন্যদিকে টিডিপির ঝুলিতে গিয়েছে মাত্র ২৩টি আসন। 

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top