News Flash

  • Home
  • Uncategorized
  • মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে চেয়েছিলাম, দলের জন্য থেকে গেলাম : মমতা
Image

মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে চেয়েছিলাম, দলের জন্য থেকে গেলাম : মমতা

কলকাতা, ২৫ মে (হি.স.): “মুখ্যমন্ত্রী পদ ছাড়তে চেয়েছিলাম। আমার কাছে চেয়ার বড় নয়| এই অবস্থায় মুখ্যমন্ত্রীর কাজ করা সম্ভব নয়”|  শনিবার কালীঘাটের বাড়িতে সাংবাদিক বৈঠকে একথাই জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়  । তবে দল মানতে চায়নি বলেই মুখ্যমন্ত্রী পদে থাকতে হচ্ছে জানালেন তৃণমূল নেত্রী|

এদিন মমতা জানান, “একটাই শর্তে মুখ্যমন্ত্রী থাকতে রাজি, যদি সবাই একজোট হয়ে কাজ করে”| মমতা আজ অভিযোগ করে বলেন, “নির্বাচন কমিশন বিজেপির হয়ে কাজ করেছে| আমাদের তরফে অনেক অভিযোগ করা হয়েছে কিন্তু সেইসব নিয়ে মাথা ঘামায়নি কমিশন”|

তৃণমূল সুপ্রিমোর আরও অভিযোগ, “জরুরি অবস্থা জারি করে ভোট করা হয়েছে| উদ্দেশ্যপ্রনোদিত ভাবেই আমাকে কোনও কাজ করতেই দেওয়া হয়নি ছয়মাস ধরে| কমিশনের দয়ায় ক্ষমতাহীন মুখ্যমন্ত্রী ছিলাম আমি|”

 মানুষ অপছন্দ করায় তাঁর বিবেকে লেগেছে বলেও এদিন আক্ষেপ করেন তিনি|তবে আসন কমলেও ভোট বেড়েছে বলে দাবি তাঁর| লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকে ক্যামেরার সামনে আসতে দেখা যায়নি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। বাড়ি থেকে বেরোননি তিনি। গেরুয়া ঝরে কার্যত ধুলিস্মাত হতে বসেছে ঘাসফুল| এই সময়ে মমতার ইস্তফা দিতে চাওয়া কার্যত ময়দান ছেড়ে পালিয়ে যাওয়ার ইঙ্গিতই দিচ্ছে| যদিও দলের ইচ্ছেয় তিনি কাজ করবেন বলেও জানিয়েছেন|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top