News Flash

  • Home
  • Uncategorized
  • উচ্চ নিরাপত্তা বলয় ভেদ করে বিক্ষোভ, তিন টিএসআর জওয়ান বরখাস্ত
Image

উচ্চ নিরাপত্তা বলয় ভেদ করে বিক্ষোভ, তিন টিএসআর জওয়ান বরখাস্ত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ মে৷৷ উচ্চ নিরাপত্তা বলয় ভেদ করে মহিলা কংগ্রেস কর্মীদের ত্রিপুরার মুখ্যমন্ত্রীর বাসভবনের বাইরে বিক্ষোভ প্রদর্শনের ঘটনায় সুরক্ষা ব্যবস্থায় ত্রুটির জন্য তিন টিএসআর জওয়ানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে৷ এছাড়া আরো তিন নিরাপত্তা কর্মীর উপর শাস্তির খড়গ ঝুলছে৷ তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে সূত্রের খবর৷


প্রসঙ্গত, মধূপুরে এক গৃহবধূকে গাছে বেঁধে নৃশংসভাবে পুড়িয়ে হত্যার ঘটনায় গত ১৭ মে ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেস মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের বাসভবনের বাইরে বিক্ষোভ প্রদর্শন করে৷ সাধারণত, দীন দয়াল উপাধ্যায় লেন নিরাপত্তার চাদড়ে মোড়া থাকে৷ কারণ, ওই রাস্তায় মুখ্যমন্ত্রী সহ বিভিন্ন মন্ত্রিদের সরকারী আবাসন রয়েছে৷ ফলে, ওই রাস্তার দুই প্রান্তে ব্যারিকেড দেওয়া থাকে৷ সাথে নিরাপত্তা রক্ষীরাও সুরক্ষা ব্যবস্থায় মোতায়েন থাকেন৷ কিন্তু, ওইদিন মহিলা কংগ্রেসের কর্মীরা নিরাপত্তা বলয় ভেদ করে সোজা মুখ্যমন্ত্রীর বাসভবনের মূল ফটকের সামনে দাঁড়িয়ে বিক্ষোভ প্রাদর্শন করেছেন৷ কিছুক্ষণের মধ্যে অবশ্য তাঁদের সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে৷ কিন্তু, উচ্চ নিরাপত্তা বলয় তাঁরা কিভাবে ভেদ করলেন, তা নিয়ে পুলিশ প্রশাসন সমালোচিত হয়েছে৷


তবে, ওই ঘটনায় কর্তব্যে গাফিলতির জন্য কাউকে রেহাই দেয়নি পুলিশ প্রশাসন৷ টিএসআর ১১ নম্বর ব্যাটেলিয়ানের কমান্ডেন্ট অমরজিৎ দেববর্মা ব্যাটেলিয়ানের তিন জওয়ানকে বরখাস্তের নির্দেশ জারি করেছেন৷ ওইদিন কর্তব্যে গাফিলতির জন্য টিএসআর ১১ নম্বর ব্যাটেলিয়ানের হাবিলদার মহানন্দ দেববর্মা, নায়েক পরিমল সরকার এবং রাইফেলম্যান সুব্রত দাসকে বরখাস্তের নির্দেশ জারি করেছেন তিনি৷

শুধু তাই নয়, বিভাগীয় তদন্ত চালাকালীন তাঁদেরকে গকুলনগরে বীর বন্ধু গ্রামে ১১ নম্বর ব্যাটেলিয়ানের মুখ্য কার্য্যালয়ে অবস্থানের নির্দেশ দেওয়া হয়েছে৷ ওই সময় তাঁরা কোন ছুটি নিতে পারবেন না এবং বিনা অনুমতিতে রাজ্যের বাইরে যেতে পারবেন না, এমন আদেশও দেওয়া হয়েছে৷ সূত্রের খবর, ওই ঘটনায় আরো তিন নিরাপত্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে৷ তাঁরাও সেদিন উচ্চ নিরাপত্তা বলয়ে প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থায় গাফিলতি করেছেন৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top