News Flash

  • Home
  • Uncategorized
  • রাজনীতিতে চরম অনীহা, দ্বাদশে কৃতীদের পছন্দ ডাক্তার-ইঞ্জিনিয়ার
Image

রাজনীতিতে চরম অনীহা, দ্বাদশে কৃতীদের পছন্দ ডাক্তার-ইঞ্জিনিয়ার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ মে৷৷ বিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে এখন পেশাগত যোগ্যতা অর্জনের দিকে পা দিতে গিয়ে সম-সুরে রাজনীতির প্রতি চরম অনীহা প্রকাশ করলেন দ্বাদশের বিজ্ঞান বিভাগের কৃতীরা৷ মঙ্গলবার ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত দ্বাদশের বিজ্ঞান বিভাগের ফলাফল প্রকাশিত হয়েছে৷ তাতে ১২ জন ছাত্রছাত্রী কৃতী তালিকায় স্থান পেয়েছেন৷ তাঁরা প্রত্যেকেই ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার হতে ইচ্ছা প্রকাশ করেছেন৷ কিন্তু রাজনীতি তাঁদের পছন্দ নয়, তা সাফ জানিয়েছেন৷
নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের ছাত্র নীলাঞ্জন দেব দ্বাদশে বিজ্ঞান বিভাগে প্রথম হয়েছেন৷ তাঁর প্রাপ্ত নম্বর ৪৮৫৷ ফলাফলেও খুশি নীলাঞ্জন৷ কারণ, মাধ্যমিকে কৃতী তালিকায় না থেকেও দ্বাদশে সোজা প্রথম স্থান অর্জন, নিঃসন্দেহে খুবই কৃতিত্বের এবং গৌরবের বলে দাবি করছেন তাঁর বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতম চক্রবর্তী এবং বাবা নারায়ণ দেব ও মা জয়শ্রী দেব৷ দৈনিক ৫-৬ ঘণ্টা পড়াশুনা করলেও প্রাইভেট শিক্ষক ছিল তাঁর আটজন৷ স্বাভাবিকভাবেই পড়াশুনার চাপ এতটাই ছিল যে এর বাইরে খুব একটা সময় পাওয়া যেত না, জানালেন নীলাঞ্জন নিজেই৷ অবসর সময়ে টিভি দেখা কিংবা বই পড়া তাঁর পছন্দের৷ তবে, বিজ্ঞান-ভিত্তিক বই নিয়েই তাঁর আগ্রহ অত্যাধিক৷ নীলাঞ্জন সাফ জানিয়েছেন, কম্পিউটার সায়েন্স কিংবা ইলেকট্রনিক্স নিয়ে পড়াশুনা করতে চাইছেন৷ তবে, এখনও লক্ষ্য স্থির হয়নি৷ কিন্তু রাজনীতি তিনি পছন্দ করেন না৷ এ-বিষয়ে চর্চাও করতে চাইছিলেন না নীলাঞ্জন৷ তাঁর সাফ কথা, রাজনীতি বুঝি না৷ তাই, এ-বিষয়ে ভাবি না৷ তবে, দেশ ঐক্যবদ্ধভাবে থাকুক, তা তিনি মনেপ্রাণে চাইছেন৷


সন্তানের কৃতিত্বে উচ্ছ্বসিত বাবা-মা নীলাঞ্জনকে তার মর্জিমাফিক ভবিষ্যত জীবন বাছাই করার সুযোগ দিতে চাইছেন৷ তাঁর বাবা-মা সাফ জানিয়েছেন, ছেলে ভালও মানুষ হোক, মনেপ্রাণে এই প্রার্থনাই করি সবসময়৷ ফলাফল ভালো হয়েছে তাতে নিশ্চই খুশি হয়েছি৷ তবে, ভবিষ্যতে নীলাঞ্জন সুনাগরিক হয়ে উঠতে পারলে আরও বেশি খুশি হব, জানালেন তাঁর মা জয়শ্রী দেব৷
নীলাঞ্জনের মতোই, এ-বছর দ্বাদশের কৃতী তালিকায় স্থান অর্জনকারী বাকি ১১ জন ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ারিঙের প্রতি ঝেঁক দেখা গিয়েছে৷ কিন্তু রাজনীতি নিয়ে আলোচনা করতে চাইছিলেন না তাঁরা৷ চতুর্থ স্থানাধিকারী আবির দেবনাথ তো এককদম এগিয়ে দাবি করেছেন, ভবিষ্যত গড়ে তোলার জন্য রাজনীতিতে নামার কোনও মূল্য নেই৷ শুধু তা-ই নয়, রাজনীতির মাধ্যমে মানুষের প্রকৃত সেবা করাও সম্ভব নয়, তাই আবির ডাক্তারি পাশ করার পর আইএএস হতে চাইছেন৷ দেশের কাজে নিজেকে নিয়োজিত করার ক্ষেত্রে এর থেকে ভালো উপায় হতে পারে না বলে তিনি মনে করেন৷


দেশের প্রধানমন্ত্রী হিসেবে কাকে চাইছেন, এই প্রশ্ণে তাঁর সোজা জবাব, দেশকে মজবুত করতে পারবেন এবং উন্নতির দিকে নিয়ে যেতে পারবেন এমন ব্যক্তিই প্রধানমন্ত্রী হোন তা চাইছেন তিনি৷
এদিকে, উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরের বিবিআই সুকলের ছাত্র পল্লব দেবনাথ সব বিষয়ে লেটার মার্ক-সহ ৪৬৪ নম্বর পেয়ে অষ্টম স্থান দখল করেছে৷


এ-বছর নবম স্থান অর্জন করেছে তিন জন৷ ধর্মনগরের গোল্ডেন ভ্যালি দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের বিরাট দেবনাথ, উদয়পুর ইংলিশ মিডিয়াম দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের কৃষ্ণেন্দু সাহা এবং ধর্মনগর সরকারি বালিকা বিদ্যালয়ের রিশ্মিতা ধর সব বিষয়ে লেটার মার্কস-সহ ৪৬৩ নম্বর পেয়ে নবম স্থান দখল করেছে৷ এছাড়া, গোমতি জেলার চন্দ্রপুর সরকারি দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের পুনিত দেবনাথ সব বিষয়ে লেটার মার্কস-সহ ৪৬২ নম্বর পেয়ে দশম স্থান অর্জন করেছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top