News Flash

  • Home
  • Uncategorized
  • মঙ্গলবার বিরোধী দলগুলি নির্বাচন কমিশনের দফতরের সামনে ধরনায় বসবে, দাবি চন্দ্রবাবুর
Image

মঙ্গলবার বিরোধী দলগুলি নির্বাচন কমিশনের দফতরের সামনে ধরনায় বসবে, দাবি চন্দ্রবাবুর

অমরাবতী, ২০ মে (হি.স.) : ভিভিপ্যাটে গণনা আগে করতে হবে। সেই দাবিতে অবিজেপি দলগুলি মঙ্গলবার ধরনায় বসবে জাতীয় নির্বাচন কমিশনের দফতরের সামনে। সোমবার অন্ধ্রপ্রদেশের রাজধানী অমরাবতীতে বসে এমনই দাবি করলেন মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু। 

এদিন দলীয় নেতাদের সঙ্গে টেলি কনফারেন্সিংয়ের মাধ্যমে বৈঠকে এন চন্দ্রবাবু নাইডু বলেন, ভিভিপ্যাটের গণনা আগে করার দাবিতে অবিজেপি দলগুলি ২১ মে জাতীয় নির্বাচন কমিশনের দফতরের বাইরে ধরনা বসবে। কেন্দ্রে অবিজেপি সরকার গড়ার ব্যাপারে তিনি যে মরিয়া সেই বিষয়ে ইঙ্গিত করে টিডিপি সুপ্রিমো বলেন, সোমবার বিকেলে বিজেপি বিরোধী দলগুলির সঙ্গে বৈঠক করতে দিল্লি উড়ে যাব। ক্ষমতার অপব্যবহার করার জন্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে নিন্দায় মুখর হন তিনি।

এক্সিট পোল সম্পর্কে নিজের ক্ষোভ উগড়ে দিয়ে এন চন্দ্রবাবু নাইডু বলেন, জনগণের ইচ্ছে বুঝতে বরাবর ব্যর্থ হয়েছে এক্সিট পোল। এক্সিট পোল ভুল প্রমাণিত হয়েছে এবং বাস্তবতার সঙ্গে এর কোন মিল নেই। অন্ধ্রপ্রদেশে নিঃসন্দেহে সরকার গড়বে টিডিপি এবং কেন্দ্রে আসবে অবিজেপি জোট। এন চন্দ্রবাবু নাইডু দাবি করেছেন, রাজ্য বিধানসভায় ১১০ এবং লোকসভায় ২০টি আসনে জয়লাভ করবে টিডিপি।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top