News Flash

  • Home
  • Uncategorized
  • পরাজয়ের ভয়ে ভীত মমতা, তাই গণতন্ত্রের কণ্ঠরোধ : দেবেন্দ্র ফড়ণবিশ
Image

পরাজয়ের ভয়ে ভীত মমতা, তাই গণতন্ত্রের কণ্ঠরোধ : দেবেন্দ্র ফড়ণবিশ

মুম্বই ও কলকাতা, ১৫ মে (হি.স.): শান্তিপূর্ণভাবেই চলছিল বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ-র শোভাযাত্রা|কিন্তু, রোড শোয়ে ইট ছুড়ে আক্রমণ চালিয়ে প্রথমে গোলমাল বাধায় তৃণমূল| এমনকি রোড শো শুরু হওয়ার আগেই পোস্টার-ফেস্টুন খুলে দিয়ে প্ররোচনা সৃষ্টির চেষ্টা চালিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার| তাণ্ডব চলে বিদ্যাসাগর কলেজে|দ্বিশতবর্ষে ভেঙে ফেলা হয় মহামনীষী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি| অমিত শাহের রোড শোয়ে হামলার ঘটনাকে তীব্র ভাষায় নিন্দা করলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিশ| বুধবার সকালে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে দেবেন্দ্র ফড়ণবিশ বলেছেন, ‘পরাজয়ের ভয়ে ভীত মমতাজী, তাই গণতন্ত্রের কণ্ঠরোধ করছেন তিনি| এমনকি কাউকে প্রচারও করতে দিচ্ছেন না তিনি|’ এই হামলার প্রেক্ষিতে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণের আর্জি জানিয়ে দেবেন্দ্র ফড়ণবিশ জানিয়েছেন, ‘অবাধ ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করার জন্য নির্বাচন কমিশনের কাছে আমার বিশেষ অনুরোধ|’

এদিকে, বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ-এর বিরুদ্ধে কলকাতার আমহার্স্ট স্ট্রিট থানায় দায়ের হল এফআইআর|পাশাপাশি বিজেপির সর্বভারতীয় সভাপতির রোড শো-কে কেন্দ্র করে বিদ্যাসাগরের মূর্তি ভাঙার অভিযোগে বিজেপির বিরুদ্ধে নিন্দায় সরব বিরোধীরা| সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও| ৱুধবার রাজ্যজুড়ে প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছেন তৃণমূল নেত্রী|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top