News Flash

  • Home
  • Uncategorized
  • জঙ্গিদের গুলিতে বিজেপি নেতার খুনের ঘটনায় নিন্দায় মুখর রাজ্যের সবকটি রাজনৈতিক দল
Image

জঙ্গিদের গুলিতে বিজেপি নেতার খুনের ঘটনায় নিন্দায় মুখর রাজ্যের সবকটি রাজনৈতিক দল

শ্রীনগর, ৫ মে (হি.স.) : দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগে জঙ্গিদের গুলিতে বিজেপির জেলা সহ-সভাপতির প্রাণ হারানোর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে জম্মু ও কাশ্মীর জুড়ে। পাশাপাশি বর্বোরচিত এই হামলার বিরুদ্ধে তীব্র নিন্দায় মুখর রাজ্যের সমস্ত রাজনৈতিক দল। এই হামলার নিন্দা করেছেন পিডিপি নেত্রী মেহবুবা মুফতি, ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুক আবদুল্লা এবং ওমর আবদুল্লা, পিপলস কনফারেন্সের চেয়ারম্যান সাজাদ গোনি লোন এবং বিজেপি। অন্যদিকে ইতিমধ্যে পুলিশ এই হত্যাকাণ্ডে তদন্ত শুরু করে দিয়েছে।


ওমর আবদুল্লা ট্যুইটারে লেখেন, হিংসার এই বর্বোরচিত ঘটনার তীব্র ভাষায় নিন্দা করছি। নিহত বিজেপি নেতার পরিবারবর্গের প্রতি সমবেদনা জানাই। গুল মহম্মদ মীর বিজেপির জেলা সহ-সভাপতি ছিলেন। দুঃখের এই কঠিন সময় তাঁর পরিবারবর্গকে আল্লা শক্তি দিক।মেহবুবা মুফতি ট্যুইটারে লেখেন, বিজেপি নেতা গুল মহম্মদ মীরের হত্যাকাণ্ডকে তীব্র ভাষায় নিন্দা করছি। তাঁর পরিবারবর্গের প্রতি সমবেদনা জানাই। পিপলস কনফারেন্সের নেতা সাজাদ গনি লোন ট্যুইটারে লেখেন, নিরস্ত্র রাজনৈতিক নেতাকে খুন করে ভীরুতা ও বর্বরতার পরিচয় দিয়েছে জঙ্গিরা।
রাজ্যের বিজেপির তরফ থেকে জানানো হয়েছে, যারা হতাশায় ভুগছে, শান্তিতে যাদের আস্থা নেই। এই হামলার পর তাদের মুখোশ খুলে গিয়েছে। গুল মহম্মদ মীরের হত্যাকাণ্ডকে তীব্র ভাষায় নিন্দা করা হয়েছে বিজেপির তরফে। নিহত নেতার আত্মার শান্তি কামনা করা হয়েছে বিজেপির তরফে।শনিবার রাত ৯টা ১৫মিনিট নাগাদ নওগাম গ্রামের ভেরিনাগে বছর ৬৫ গুল মহম্মদ মীরের বাড়িতে চড়াও হয় তিন জঙ্গি। তারা বর্ষীয়ান বিজেপি নেতার কাছে গাড়ি চাবি চায়। তা দিতে অস্বীকার করলে তাঁকে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। আশঙ্কাজনক অবস্থায় বিজেপির জেলা সহ-সভাপতিকে স্থানীয় পিএইচসি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে স্থানান্তরিত করা হয় অনন্তনাগের জেলা হাসপাতালে। সেখানে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। 

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top