News Flash

  • Home
  • Uncategorized
  • ভারতে বোরখা নিষিদ্ধ করার দাবি শিবসেনা বা উদ্ধবের নয় : সঞ্জয় রাউত
Image

ভারতে বোরখা নিষিদ্ধ করার দাবি শিবসেনা বা উদ্ধবের নয় : সঞ্জয় রাউত

মুম্বই, ৫ মে (হি. স.) : পাবলিক প্লেসে বোরখা নিষিদ্ধ করা হোক, শিবসেনার এমন দাবি প্রসঙ্গে এবার মুখ খুললেন শিবসেনা নেতা সঞ্জয় রাউত। রবিবার তিনি সাফ জানিয়ে দিলেন, বোরখা বন্ধের দাবি শিবসেনা বা শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে কারওরই নয়। অথচ, গত বুধবার শিবসেনার মুখপত্র ‘সামানা’-য় প্রকাশিত একটি লেখা থেকেই এই বিতর্কের সূত্রপাত। মারাঠি দৈনিক ‘সামানা’-র সম্পাদকীয় বিভাগে প্রকাশিত সেই লেখায় শিবসেনার পক্ষ থেকে পাবলিক প্লেসে বোরখার ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়ে বলা হয়, \”ইতিমধ্যে রাবণের শ্রীলঙ্কায় এই নিষেধাজ্ঞা এসেছে, কখন এটি রামের অযোধ্যায় বাস্তবায়িত হবে – এটা আমাদের প্রশ্ন (প্রধানমন্ত্রী) নরেন্দ্র মোদীকে।\” এদিন সঞ্জয় রাউত জানিয়ে দিলেন, শ্রীলঙ্কার পরিস্থিতির বিশ্লেষণ করা হয়েছে ওই লেখায়।


এ প্রসঙ্গে এদিন বর্ষীয়ান শিবসেনা নেত্রী নিলম গোরহে বলেছেন, \”কারওর ব্যক্তিগত দৃষ্টিকোণ থেকে এমন দাবি উঠতে পারে। কিন্তু তা কখনওই শিবসেনা বা দলের প্রধানের পক্ষ থেকে বলা হয়নি।\” উল্লেখ্য, দিনকয়েক আগেই মহারাষ্ট্রে প্রকাশিত শিবসেনার মুখপত্রে একটি লেখায় এই দাবি করা হয় যে, পাবলিক প্লেসে বোরখা নিষিদ্ধ করা হোক। ভারতীয় জনতা পার্টির সহযোগী শিবসেনার সেই দাবির পাল্টা জবাব দিয়ে কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আঠাওয়ালে বুধবার জানিয়েছিলেন, \”এটি একটি ঐতিহ্য, ভারতে বোরখা নিষিদ্ধ করা উচিত নয়।\” এর আগে শিবসেনা তাদের দাবিতে জানায়, \”অনেক মুসলমান তাদের ধর্মের (ইসলাম) সত্যিকারের অর্থ বুঝতে পারছেন না এবং তাঁরা বোরকা মত ঐতিহ্য ও প্রথায় বিভ্রান্ত হচ্ছেন। ইস্টারে সন্ত্রাসী হামলার ফলে ২৫০ জনের বেশি প্রাণহানি ঘটেছিল, শ্রীলঙ্কার সরকার সেই ভুল বুঝতে পেরেছে, যার ফলে তারাও এমন পরিকল্পনা করতে চলেছে।\” দৈনিক ‘সামানা’-এ প্রকাশিত সেই সম্পাদকীয় প্রতিবেদনে আরও বলে হয়েছিল, \”এই সীমাবদ্ধতাটি জরুরি অবস্থা হিসাবে সুপারিশ করা হয়েছে যাতে নিরাপত্তা বাহিনীর কাউকে চিহ্নিত করতে অসুবিধা না হয়। মুখে মুখোশ বা বোরখা পরা ব্যক্তিরা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করতে পারে।\”এরই প্ৰত্যুত্তরে এদিন কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আথাওয়ালে জানান, \”বোরখা পরিধানকারী সব নারী সন্ত্রাসী নয়, যদি তারা সন্ত্রাসী হয় তবে তাদের বোরখা অপসারণ করা উচিত। এটি একটি ঐতিহ্য এবং এটি পরিধান করার অধিকার তাদের আছে, ভারতে বোরখা নিষিদ্ধ করা উচিত নয়।\” এরপর রবিবাসরীয় সকালে শিবসেনার ওই মুখপত্রের বিরুদ্ধে মুম্বরায় \”সংবিধান বাঁচাও, দেশ বাঁচাও\” স্লোগান তুলে বিক্ষোভ দেখান প্রায় শতাধিক মুসলিম মহিলা।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top