News Flash

Image

দাম বাড়ল রান্নার গ্যাসের

কলকাতা, ১ মে (হি.স) : লোকসভা নির্বাচন চলাকালীনই দাম বাড়ল রান্নার গ্যাসের। এই বর্ধিত দাম কার্যকর হল ১ মে থেকে। বুধবার কলকাতা, দিল্লি, মুম্বই ও চেন্নাইতে কার্যকর হল এই বর্ধিত মূল্য |

বুধবার থেকে কলকাতায় ভর্তুকিহীন সিলিন্ডারের দাম হল ৭৩৮ টাকা ৫০ পয়সা, দিল্লিতে ৭১২ টাকা ৫০ পয়সা, মুম্বইতে ৬৮৪ টাকা ৫০ পয়সা ও চেন্নাইতে ৭২৮ টাকা। এছাড়া কলকাতায় ভর্তুকিযুক্ত সিলিন্ডারের দাম হয়েছে, ৪৯৯ টাকা ২৯ পয়সা, দিল্লিতে ৪৯৬ টাকা ১৪ পয়সা, মুম্বইতে ৪৯৩ টাকা ৮৬ পয়সা ও চেন্নাইতে ৪৮৪ টাকা ২ পয়সা।

এদিন ভর্তুকিহীন এলপিজি সিলিন্ডারের মোট দাম বাড়নো হয়েছে ৬ টাকা ৷ অন্যদিকে দিল্লি ও মুম্বইতে ভর্তুকিযুক্ত এলপিজি সিলিন্ডারের দাম বাড়নো হয়েছে, ০.২৮ পয়সা এবং ০.২৯ পয়সা৷ ওই সিলিন্ডারগুলির ওজন ১৪.২ কিলোগ্রাম। এদিন ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশন তাদের ওয়েব সাইটে রান্নার গ্যাসের এই বর্ধিতর হিসেব তুলে ধরেন |

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top