News Flash

  • Home
  • Uncategorized
  • চা বিক্রেতা কখনই নিজের ছেলেকে চাওয়ালা হিসেবে দেখতে চান না : প্রধানমন্ত্রী
Image

চা বিক্রেতা কখনই নিজের ছেলেকে চাওয়ালা হিসেবে দেখতে চান না : প্রধানমন্ত্রী

আম্বেদকর নগর (উত্তর প্রদেশ), ১ মে (হি.স.): সমাজবাদী পার্টি, বহুজন সমাজ পার্টি অথবা কংগ্রেসই হোক, তাঁদের প্রকৃত সত্য সম্পর্কে জানতে হবে| বেহেনজি সর্বদাই বাবাসাহেব আম্বেদকরের নাম নেন, অথচ তিনি যা যা করেছেন সবটাই বাবাসাহেব-এর নীতির বিরুদ্ধে| সমাজবাদী পার্টি লোহিয়াজীর নাম নেন, কিন্তু তাঁরাই উত্তর প্রদেশের আইন-শৃঙ্খলার ধ্বংস করেছে| বুধবার উত্তর প্রদেশের আম্বেদকর নগরের জনসভা থেকে সপা ও বসপা-কে একযোগে আক্রমণ করে এমনই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী|

এদিন উত্তর প্রদেশের আম্বেদকর নগরের জনসভা থেকে প্রধানমন্ত্রী বলেছেন, ‘কোনও দরিদ্র মানুষই নিজের সন্তানকে দরিদ্র দেখতে চান না| কোনও চা বিক্রেতাও নিজের সন্তানকে চা বিক্রেতা দেখতে চান না| কোনও সব্জি বিক্রেতাও নিজের সন্তানকে সব্জি বিক্রেতা হিসেবে দেখতে চান না| গরিব মানুষ এগিয়ে যেতে চায়, শ্রমিকরাও সামনের দিকে এগিয়ে যেতে চান| এ জন্য তাঁদের একটি অবলম্বনের প্রয়োজন|’ আম্বেদকর নগরের জনগণের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেছেন, ‘আমার প্রতি আপনারা এত ভালোবাসা দেখাচ্ছেন, অন্যদিকে সপা-বসপার রক্তাচাপ বেড়ে যাচ্ছে|

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top