News Flash

  • Home
  • Uncategorized
  • বুথের মধ্যে ঢুকতে পারবে না কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশ, নির্দেশ কমিশনের
Image

বুথের মধ্যে ঢুকতে পারবে না কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশ, নির্দেশ কমিশনের

নয়াদিল্লি, ১ মে (হি.স.) : বুথের মধ্যে ঢুকতে পারবে না কেন্দ্রীয় বাহিনী৷ একই নিয়ম কার্যকর করা হবে রাজ্য পুলিশের ক্ষেত্রেও৷ এমনই নির্দেশ জানিয়ে দিল নির্বাচন কমিশন৷ একমাত্র প্রিসাইডিং অফিসার নির্দেশ দিলেই বুথের মধ্যে প্রবেশ করতে পারবে বাহিনী৷

চতুর্থ দফায় ভোট হয় রাজ্যের আটটি কেন্দ্রে৷ বিভিন্ন বিক্ষিপ্ত অশান্তির অভিযোগ ওঠে বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদে৷ মোবাইল ফোনকে কেন্দ্র করে দুবরাজপুরে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বচসায় জড়ায় গ্রামবাসীরা৷ সেই সময়ই বুথের মধ্যে প্রবেশ করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান৷ তাঁর বন্দুক থেকে শূন্যে গুলি ছোঁড়া হয় বলে অভিযোগ তৃণমূল কংগ্রেসের৷

এর আগে রুট মার্চের সময় কলকাতায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বিরুদ্ধে ভোটারদের বাড়ি গিয়ে হুমকির অভিযোগ উঠেছিল৷ কমিশনের কাছে নালিশ জানায় রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস৷ পরেও কেন্দ্রীয় বাহিনীর অতিসক্রিয়তা নিয়ে সরব হতে দেখা যায় তৃণমূলকে৷ প্রচারেও তৃণমূল নেত্রী টেনে আনেন বাহিনী প্রসঙ্গ৷

বৃহস্পতিবারের ঘটনাও কমিশনকে জানানো হয়৷ এরপরই কড়া পদক্ষেপ করে নির্বাচন কমিশন৷ জানিয়ে দেওয়া হয়, বুথের মধ্যে ঢুকতে পারবে না কেন্দ্রীয় বাহিনী৷ একই নিয়ম কার্যকর করা হবে রাজ্য পুলিশের ক্ষেত্রেও৷ এমনটাই জানিয়ে দিল নির্বাচন কমিশন৷ একমাত্র প্রিসাইডিং অফিসার নির্দেশ দিলেই বুথের মধ্যে প্রবেশ করতে পারবে বাহিনী৷

এদিকে ভোট নিরাপত্তা সুনিশ্চিত করতেও পদক্ষেপ করেছে কমিশন৷ পঞ্চম দফার ভোটে রাজ্যের সাত লোকসভা কেন্দ্রের সব বুথেই মোতায়েন থাকবে কেন্দ্রীয় বাহিনী৷ বাড়ানো হচ্ছে বাহিনীর সংখ্যাও৷ রাজ্যে প্রথম তিন দফার ভোটে সব বুথে কেন্দ্রীয় বাহিনী ছিল না। তবে সুষ্ঠু ও অবাধ নির্বাচন করতে উদ্যোগী কমিশন৷ তাই প্রথম থেকে তৃতীয় প্রতি দফাতেই পর্যায়ক্রমে বেড়েছে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা৷ দৃঢ় হয়েছে ভোটারদের নিরাপত্তা৷ যদিও তৃতীয় দফার নির্বাচনে মুর্শিদাবাদে ভোট সংঘর্ষে নিহত হন এক বৃদ্ধ৷

তারপর চতুর্থ দফায় আঁটোসাঁটো করা হয় নিরাপত্তা৷ সব বুথই ছিল কেন্দ্রীয় বাহিনীর নজরদারিতে। সঙ্গে ছিল রাজ্যে পুলিশও। মৃত্যু না ঘটলেও বিক্ষিপ্ত অশান্তি ও সংঘর্ষের ঘটনা ঘটে৷ তাদের সমর্থকদের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করে শাসক-বিরোধী উভয় শিবিরই৷ সেই পরিস্থিতিও যাতে না হয় তাই পঞ্চম দফার সাত লোকসভা কেন্দ্রের ভোটে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা বাড়ানো হচ্ছে৷ কমিশন সূত্রে খবর, ৬৬০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পঞ্চম দফার নির্বাচনের দায়িত্বে থাকবে৷ প্রয়োজনে এই সংখ্যা আরও বাড়তে পারে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top