News Flash

  • Home
  • Uncategorized
  • ক্রমশই ঊর্ধ্বমুখী তাপমাত্রা : গরমে ওষ্ঠাগত প্রাণ, লখনউ-তে স্কুলের সময়সূচি পরিবর্তন
Image

ক্রমশই ঊর্ধ্বমুখী তাপমাত্রা : গরমে ওষ্ঠাগত প্রাণ, লখনউ-তে স্কুলের সময়সূচি পরিবর্তন

লখনউ, ২৯ এপ্রিল (হি.স.): মাত্রাতিরিক্ত গরমের দাপটে গত কয়েকদিন ধরেই নাজেহাল উত্তর প্রদেশের বিভিন্ন প্রান্তের মানুষজন। প্রতিদিনই একটু একটু করে বাড়ছে তাপমাত্রার পারদ। গরমে কাহিল রাজধানী লখনউবাসী। এমতাবস্থায় পড়ুয়াদের স্বাস্থ্যের কথা চিন্তা করে বিশেষ ঘোষণা করলেন লখনউ-এর জেলা ম্যাজিস্ট্রেট। লখনউ-এর সমস্ত সরকারি এবং বেসরকারি স্কুল কর্তৃপক্ষকে সংশ্লিষ্ট স্কুলের সময়সূচি পরিবর্তনের নির্দেশ দিয়েছেন জেলা ম্যাজিস্ট্রেট।

লখনউ-এর জেলা ম্যাজিস্ট্রেট-এর নির্দেশ অনুযায়ী-মাত্রাতিরিক্ত গরমের কারণে সমস্ত সরকারি এবং বেসরকারি স্কুল কর্তৃপক্ষকে সংশ্লিষ্ট স্কুলের সময়সূচি পরিবর্তনের নির্দেশ দেওয়া হয়েছে। ৩০ এপ্রিল থেকে সমস্ত সরকারি ও বেসরকারি স্কুলে দশম শ্রেণী পর্যন্ত পঠনপাঠন শুরু করতে হবে সকাল ৭.৩০ মিনিট থেকে, সকাল ৭.৩০ মিনিট থেকে শুরু হয়ে পঠনপাঠন চলবে দুপুর বারোটা পর্যন্ত। পাশাপাশি একাদশ এবং দ্বাদশ শ্রেণীর পঠনপাঠন চলবে দুপুর একটা পর্যন্ত।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top