News Flash

  • Home
  • Uncategorized
  • অজয় নায়েকের অপসারণের দাবি নিয়ে কমিশনকে চিঠি তৃণমূলের
Image

অজয় নায়েকের অপসারণের দাবি নিয়ে কমিশনকে চিঠি তৃণমূলের

কলকাতা, ২১ এপ্রিল (হি.স) : রাজ্যে নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েককে অপসারণের দাবি নিয়ে নির্বাচন কমিশনের কাছে চিঠি পাঠালো রাজ্য তৃণমূল –কংগ্রেস | পশ্চিমবঙ্গে বর্তমান পরিস্থিতির সঙ্গে বিহারের তুলনা করাতেই এদিন নায়েকের বিরোধিতা করে তৃণমূল |

নির্বাচনের পরিস্থিতি প্রসঙ্গে অজয় নায়েক মন্তব্য করে বলেন, ‘দশ বছর আগের বিহারের মতো পশ্চিমবঙ্গে বর্তমান পরিস্থিতি | ১০ বছর আগে বিহারের যে পরিস্থিতি দেখেছিলাম, সেটাই এখন পশ্চিমবঙ্গে ঘটছে । সে কারণেই এত কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করতে হচ্ছে । এই মুহূর্তে পশ্চিমবঙ্গের পরিস্থিতি গণতন্ত্রের পক্ষে শুভ নয় । এত আধা সেনা মোতায়েন করে ভোটগ্রহণ অভিপ্রেত নয়’।

এদিন অজয় নায়েকের এই মন্তব্যের তীব্র বিরোধিতা করে, উল্টে বিশেষে পর্যবেক্ষকের নামে অভিযোগ জানায় তারা | চিঠিতে তৃণমূলের অভিযোগ, ‘শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন ভোটদানের পথে ভয়ের পরিবেশ তৈরি করছেন বিশেষ পর্যবেক্ষক । আরএসএস ও বিজেপির সঙ্গে তাঁর রাজনৈতিক যোগ রয়েছে । রাজনৈতিক বসদের কথায় কাজ করেছেন । তাঁর পক্ষে নিরপেক্ষ হয়ে কাজ করাটা কতটা সম্ভব তা নিয়ে সন্দেহের অবকাশ রয়েছেন । রাজনৈতিক দলের মুখপাত্র হিসেবে কাজ করছেন নায়েক । সুষ্ঠ ভোটের লক্ষ্যে তাঁকে অবিলম্বে সরানো হোক’ । অন্যদিকে, দ্বিতীয় দফার ভোটকে সম্পূর্ণ শান্তিপূর্ণ বলেও এই চিঠিতে দাবি জানায় তৃণমূল |

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top