News Flash

  • Home
  • Uncategorized
  • কংগ্রেসের কাছ থেকে কোনও প্রত্যাশা নেই, বুঝতে পারছি না শরদজীর কি হয়েছে : প্রধানমন্ত্রী
Image

কংগ্রেসের কাছ থেকে কোনও প্রত্যাশা নেই, বুঝতে পারছি না শরদজীর কি হয়েছে : প্রধানমন্ত্রী

আহমেদনগর (মহারাষ্ট্র), ১২ এপ্রিল (হি.স.): মহারাষ্ট্রের লাতুরের পর এবার আহমেদনগর| আবারও এনসিপি সুপ্রিমো শরদ যাদবকে কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| শুক্রবার সকালে মহারাষ্ট্রের আহমেদনগরের জনসভা থেকে কংগ্রেস এবং এনসিপি-কে একযোগে তুলোধনা করে প্রধানমন্ত্রী বলেছেন, ‘জম্মু ও কাশ্মীরকে ভারত থেকে আলাদা করে দেওয়ার কথা যারা বলছে, কংগ্রেস এবং এনসিপি তাঁদেরকেই সমর্থণ করছে| কংগ্রেসের কাছ থেকে আমার কোনও প্রত্যাশা নেই, কারণ এই পাপ তাঁদের জন্মগত|’

এরপরই এনসিপি সুপ্রিমো শরদ যাদবকে উদ্দেশ্যে করে প্রধানমন্ত্রী বলেছেন, ‘আমি বুঝতে পারছি না শরদ পওয়ারের কি হয়েছে? আপনি (শরদ যাদব) তো দেশের জন্য কংগ্রেস ছেড়ে দিয়েছিলেন, কংগ্রেসকে ভেঙে দিয়েছিলেন, এখন দেশে দু’টি প্রধানমন্ত্রী হওয়ার বিষয়ে আপনি কতক্ষণ চুপ করে থাকবেন?’ উল্লেখ্য, এর আগে গত ৯ এপ্রিল মহারষ্ট্রের লাতুরে কংগ্রেস ও এনসিপি-কে আক্রমণ করে প্রধানমন্ত্রী বলেছিলেন, ‘জম্মু ও কাশ্মীরে পৃথক প্রধানমন্ত্রীর দাবিতে যারা কথা বলছে, কংগ্রেস এবং এনসিপি তাঁদেরকেই সমর্থণ করছে| শরদজী, আপনিও এই ধরনের মানুষকে সমর্থণ করছেন! কংগ্রেস দলের কাছ থেকে মানুষের কোনও প্রত্যাশা নেই, কিন্তু শরদজী আপনিও! আপনাকে কি এটা মানায়?’ মহারাষ্ট্রের লাতুরের পর এবার আহমেদনগরেও এনসিপি সুপ্রিমোকে আক্রমণ করলেন প্রধানমন্ত্রী|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top