News Flash

  • Home
  • Uncategorized
  • বিচ্ছিন্নতাবাদী নেতা ইয়াসিন মালিক গ্রেফতার, হতাশ ফারুক আবদুল্লা
Image

বিচ্ছিন্নতাবাদী নেতা ইয়াসিন মালিক গ্রেফতার, হতাশ ফারুক আবদুল্লা

নয়াদিল্লি, ১০ এপ্রিল (হি.স.): জম্মু ও কাশ্মীরের নিষিদ্ধ মৌলবাদী সংগঠন জম্মু ও কাশ্মীর লিবারেশন ফ্রন্ট (জেকেএলএফ) প্রধান ইয়াসিন মালিককে বুধবার গ্রেফতার করল এনআইএ। কাশ্মীরে জঙ্গি এবং বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলিকে আর্থিক মদত দেওয়ার মামলায় অন্যতম অভিযুক্ত হিসেবে ইয়াসিন মালিককে গ্রেফতার করা হয়েছে বলে এনআইএ সূত্রে খবর| ইয়াসিন মালিক গ্রেফতার হওয়ায় হতাশা ব্যক্ত করেছন বর্ষীয়ান ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুক আবদুল্লা।

জম্মুর এনআইএ-র বিশেষ আদালতের নির্দেশে মঙ্গলবার বিকেলে রাজধানী দিল্লিতে নিয়ে আসা হয় ইয়াসিন মালিককে। হেফাজতে রেখে ইয়াসিন মালিককে জিজ্ঞাসাবাদ করার জন্যই তাকে নিজেদের হেফাজতে নিয়েছে এনআইএ। পরে কঠোর পুলিশি নিরাপত্তার মাধ্যমে তিহার জেলে নিয়ে যাওয়া হয় ইয়াসিন মালিককে। গত মাসে জেকেএলএফ-কে নিষিদ্ধ ঘোষণা করেছিল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইও এই সংগঠনের বিরুদ্ধে দুইটি মামলা চালাচ্ছে। ১৯৮৯ সালের ডিসেম্বরে তৎকালীন কেন্দ্রীয় মন্ত্রী মুফতি মহম্মদ সইদের মেয়ে রুবাইয়া সাইদকে অপহরণ করার সঙ্গে যুক্ত থাকার অভিযোগও রয়েছে ইয়াসিনের বিরুদ্ধে।

অন্যদিকে, ইয়াসিন মালিককে গ্রেফতারির প্রসঙ্গে হতাশা প্রকাশ করে ন্যাশনাল কনফারেন্স নেতা তথা জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা বলেন, ‘আফসোসের বিষয়ে এতে করে কোনও লক্ষ্যে পৌঁছনো যাবে না। এদের উপর যত অত্যাচার করা হবে, তত আগুন জ্বলবে। মতের অমিল থাকতেই পারে। তার মানে এই নয় যা যারা সমভাবাপন্ন নয়, তাদের বন্ধ করে দেবেন। এটা ভারতের পরম্পরা নয়।’

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top